ডার্ক ১২ : অনুপম মুখোপাধ্যায়

(1 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অনুপম মুখোপাধ্যায়
প্রকাশক তবুও প্রয়াস

মূল্য
₹375.00
সংস্করণ
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ডার্ক ১২ 

অনুপম মুখোপাধ্যায় 

প্রচ্ছদ ও অলংকরণ : হিয়া মুখার্জী 

‘ডার্ক ১২’-র বারোটা গল্প ভয়ংকরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য লেখা। পড়ার পরে আপনার মাঝরাতে ওয়াশরুমে যেতে ভয় করবে কি না সেটা খুব তুচ্ছ প্রশ্ন। কিন্তু গল্পগুলো পড়ার পরে আপনার নখ কাটতে ভয় করতে পারে। স্নান করতে ভয় করতে পারে। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মনে হতে পারে কিছু একটা ঠিক নেই। বাসে বা ট্রেনে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে পারেন। অফিসে কাজ করতে করতে ত্রাসে ঘেমে উঠতে পারেন। কোনো অচেনা বাড়ির সামনে হয়তো আপনি থমকে দাঁড়াবেন, হয়তো না ঢুকেই ফিরে আসবেন। বাড়ির বাচ্চাদের হাতে এই বই যেন কোনোভাবে না পড়ে। যাঁদের প্যানিক অ্যাটাকের ধাত আছে, তাঁদের হাতেও না। এই বই মামুলি ভূত-প্রেত-পিশাচ-ডাইনি অবলম্বন করে গড়ে ওঠেনি। ‘ডার্ক ১২’-এর আতঙ্ক বাংলা সাহিত্যে নতুন। হাঁ করে রক্ত খেতে আসা ভয়াল মূর্তির বর্ণনা যাঁরা খোঁজেন, বা কোনো তান্ত্রিক দেবদেবীর বিকট কাহিনি, তাঁদের জন্য ‘ডার্ক ১২’ একটা অন্য অভিজ্ঞতা হবে। এই বইটা আপনাকে তাড়া করবে। 

পর্যালোচনা ও রেটিং

5 মোট 5.0 -এ
(1 পর্যালোচনা)
  • SAHARUK SEIKH বইয়ের ক্রেতা

    22-07-2026

    এক কথায় অনবদ্য। অসাধারণ প্যাকেজিং। সঠিক সময়ে ডেলিভারী।

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি