দেবেন্দ্রনাথ মন্ডল

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
পার্থ চট্টোপাধ্যায়

মূল্য
₹150.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

দেবেন্দ্রনাথ মন্ডল 

স্বাধীনতা সংগ্রাম পর্বের চুঁচুড়া এবং গান্ধীজীর ভাবশিষ্য 

পার্থ চট্টোপাধ্যায় 

প্রচ্ছদ : সাহেব 

দেবেন্দ্রনাথ মন্ডল। হুগলি জেলার শহর চুঁচুড়ার  সেই মানুষটির নাম, যিনি লবন আইন ভাঙতে মহাত্ম্যার মিছিলে ডান্ডী অভিযানে সস্ত্রীক  যোগ দিয়ে কারারুদ্ধ হয়েছিলেন গুজরাটে। আবার জাতির জনক গান্ধীজী এই মানুষটির ডাকে ছুটে আসছেন চুঁচুড়ায়। কি বৈচিত্র্যময় তাঁর জীবন। মেয়েদের শিক্ষার জন্য লড়ছেন। আবার চুঁচুড়ার বুকে প্রায় একক চেষ্টায় গড়ছেন দেশবন্ধুর আদর্শকে সামনে রেখে একটি বিদ্যালয়। তাঁরই ভাবনার ফলশ্রুতি হিসেবে গড়ে উঠছে হুগলি উইমেন্স কলেজ। আবার চুঁচুড়ার বুকে ক্রীড়া সংস্কৃতিতে প্রাণ আসছে এই মানুষটির হাত ধরে। চুঁচুড়া পৌর প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বাংলার কৃত্রিম  দুর্ভিক্ষের সময়ে উড়িষ্যা থেকে চাল এনে বন্টন করছেন চুঁচুড়ার মানুষকে। স্ত্রীর গহনাও এই সময় বন্ধক রেখেছেন। আবার আপাদমস্তক অহিংস গান্ধীবাদী এই স্বাধীনতা সংগ্রামীর প্রতিষ্ঠিত  দেশবন্ধু মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক করে নিয়ে আসছেন হুগলি জেলার বিপ্লবী সহিংস আন্দোলনের আচার্য  জ্যোতিষচন্দ্র ঘোষকে। টানটান মেরুদন্ড নিয়ে চলতে চলতে পৃথিবীর মায়া ত্যাগ করছেন তাঁর প্রতিষ্ঠিত দেশবন্ধু স্কুলের জন্মদিনের দিনে। এই বহু বৈচিত্র্যে ভরা  স্বাধীনতা সংগ্রামীকে নিয়েই "মৃত্তিকা"-র নিবেদন।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

সর্বাধিক বিক্রীত বই