দিনের পরে দিন : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

মূল্য
₹600.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

দিনের পরে দিন 

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 

প্রচ্ছদ : সুব্রত গঙ্গোপাধ্যায় 

'দিনের পরে দিন' বাংলা সাহিত্যের এক অসাধারণ - সৃষ্টি। অসাধারণ বলছি এই জন্যে যে, সাহিত্যের সাধারণ কোনো সংজ্ঞায় ফেলা যায় না। কবিতা নয়, মহাকাব্য নয়, উপন্যাস নয়, প্রবন্ধ নয়, ছোট গল্প নয়। এর কিছুই নয়, তবু এক অত্যাশ্চর্য সাহিত্যসঞ্চয়।

সার্থক কথাশিল্পী তাঁর সাহিত্যের বিভিন্ন চরিত্রে নিজেকেই রূপায়িত করেন- একথা বলেছেন এক বিখ্যাত বিদেশী সমালোচক, author recreates himself আর এইরকম শিল্পী যখন নিজের দিনলিপি লেখেন, যেমন বিভূতিভূষণ লিখেছেন স্মৃতির রেখা, তৃণাঙ্কুর, অভিযাত্রিক, উৎকর্ণ, হে অরণ্য কথা কও প্রভৃতি অননুকরণীয় রচনা, সেখানে যেন লেখক নিজেকেই মেলে ধরেন, যেমন বলেছেন এদেশের এক বিখ্যাত সমালোচক- বিভূতিভূষণ এখানে নিজের ব্যক্তিত্বকে চোলাই করে ঢালাই করে বিতরণ করেছেন পাঠকদের কাছে।

দিনলিপি অনেকে লেখেন, লেখা পড়ার চল হয়েছে যখন থেকে তখন থেকেই অনেকে দিনলিপি লিখতে শুরু করেছেন। তার কোনো কোনোটার মূল্য যে নেই তা নয়- কিন্তু তবু তারও কোনো শ্রেণীতে বিভূতিভূষণের এই লেখাগুলো ফেলা যায় না। এর মধ্যে সাধারণ ছোট ছোট ঘটনা আছে-তার মধ্যেও রচনার গুণে কিছু যে অসাধারণ হয়ে ওঠেনি তাও নয়- তবে কখনও কখনও তিনি ভাবগম্ভীর এমন এক রসসৃষ্টি করেছেন- যান ভূতো, হয়তো ন ভবিষ্যতি। এই গ্রন্থ সেই অনন্য রচনা- দিনলিপির সব কয়খানির একত্র সংকলন।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি