দিয়োনিসুস বা মহেশ্বর
রঞ্জন বন্দ্যোপাধ্যায়
দিয়োনিসুস সুরার দেবতা; কিন্তু এ তাঁর খণ্ডপরিচয়। মানবমনের গভীরে অনালোকিত বন্যতার বহিঃপ্রকাশে প্রাচীন সভ্যতার নিজস্ব চর্যায় তিনি অবিচ্ছেদ্য। শুধু অবয়বে নয়, বিশ্বপ্রাণশক্তির ধারকরূপেও যেন তিনি মিলে যান মহেশ্বরের সঙ্গে। সেই প্রতর্কে কবি রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাব্যভাষা হয়ে উঠেছে গ্রিক আর ভারতীয় পুরাণের সঙ্গমস্থল। হয়তো-বা এ-যুগের ধর্মকেন্দ্রিক অস্থির রাজনীতির প্রতিফলকও।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি