হাতুড়ে হাক
পথিক মিত্র
আজকের বিশেষ বিশেষ খবর : সাবধান গ্রামবাংলার নিস্তব্ধ রাতকে কাঁপিয়ে ভুলছে এক রহস্যময় খুনির আতঙ্ক। একের পর এক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পুরুষদের মাথা চুর্ণবিচূর্ণ হয়ে পড়ে থাকতে দেখা যায় রক্তমাখা রাস্তায়। কে এই খুনি? ন্যায়বিচারের দাবিদার নাকি বিকৃতমনস্ক কোনো এক পাগল? যার একমাত্র অস্ত্র শুধু এক নির্মম হাতুড়ি। দিশেহারা পুলিশ ও সন্ত্রস্ত গোপালপুর বাসীদের মুখে মুখে একটাই নাম-'হাতুড়ে হারু'।
কে এই হাতুড়ে হারু? এই উত্তরের খোঁজে তদন্তে নামছে এক তরুণ পুলিশ অফিসার- যাকে রাতে ঘুমাতে দেয় না অতীতের ক্ষতবিক্ষত স্মৃতির দল। সত্যের সন্ধানে নামতেই সে যেন আরো জড়িয়ে পড়ছে প্রতারণা, মিথ্যে আর পুরনো অপরাধের গোপন জালে। প্রতিটি পদক্ষেপে খুলে যাচ্ছে একেকটি চমকপ্রদ মোড়, প্রকাশ পাচ্ছে অপরাধের রক্তাক্ত ইতিহাস।
কিন্তু তবু প্রশ্ন একটাই কে এই হাতুড়ে হারু? কেনই বা সে হাতুড়ি তুলে নিয়েছে হাতে? আমাদের পচে যাওয়া সমাজ আর তার নোংরা রাজনীতি কিন্তু নির্বাক! প্রতিটি খুনের পর প্রশ্নটা আরও জোরালো হচ্ছে। শেষ পর্যন্ত কি সত্য উন্মোচিত হচ্ছে- নাকি রহস্য থেকে যাচ্ছে অন্ধকারেই? খুনি ধরা পড়লেই কি খুন বন্ধ হবে? উত্তর খুঁজতে এই উপন্যাস পাঠককে টেনে নিয়ে যাবে এক শিহরণ জাগানো থ্রিলারের রোলার কোস্টার রাইডে।
তৈরি তো? তাহলে খাওয়া যাক গোপালপুরে..... কিন্তু সারধান হাতুড়ি নিয়ে একজন খুনি কিন্তু সেখানে আপনার অপেক্ষায় আছে!!
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি