কালগ্রাসী
কৃশানু কুন্ডু
রাতের কলকাতায় ঘটে যাওয়া পরপর অপঘাত মৃত্যুর নেপথ্যে কোন অশনি সংকেত? কেন হঠাৎ শহর থেকে হারিয়ে গেছে আমাদের পথের সারমেয়রা। আইনরক্ষকরাও ভয় পাচ্ছে গভীর রাতের কোন বিভীষিকাকে? কেন ছাড়খার হয়ে যাচ্ছে এক কৃতি, আধুনিক দম্পতির মধুময় জীবন? তাদের প্রেমের পৃথিবীতে দ্বিতীয় পুরুষ হয়ে আসতে চায় কে? অন্ধকারের অন্তরাল থেকে কে নিয়ন্ত্রণ করছে তাদের নিয়তি? কি চায় সে? এই দম্পতি কি যেকোন সাধারণ "প্রাণ" না যুগে যুগে তাদের ভিন্ন পরিচয়? আধুনিকা রাকা কেন বাড়ি থেকে বেরিয়ে যায় গভীর রাতের নিঃসঙ্গ আঙ্গিনায়। কাহিনীর বাঁকে দাঁড়ান মৃত্যুহীন ব্রাহ্মণই বা কে? ইতিহাস ও কল্পনা মিশিয়ে আমার সৃষ্টি "কালগ্রাসী।" আসছে স্মেল অফ বুকসের উপস্থাপনায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি