হিমালয় ভ্রমণ ও অলৌকিকতা
শাশ্বতী সেনগুপ্ত
হিমালয়ের রহস্য কোনোদিন শেষ হবে না। যতই জানা যায় ততই অধরা থেকে যায় এই হিমালয়। ভ্রমণপিপাসু মানুষদের পিপাসা যেমন তৃপ্ত করে চলেছে যুগ যুগ ধরে, তেমনি ভারতের সাধককূলকে নিজ গুহাকন্দরে রেখে সাধনার ধারাকে ত্বরান্বিত করে চলেছে সেই পৌরাণিকযুগ থেকে।
আজও হিমালয়ে সাধনায় রত বহু সাধক। তাঁরা নিজেকে আড়ালেই রাখতে চান। চলার পথে তাঁদের দর্শন, কোথাও কোথাও তাঁদের সান্নিধ্যের কাহিনী উঠে এসেছে এই বইতে। অনেক অলৌকিক ব্যাখ্যাহীন ঘটনারও উল্লেখ আছে এখানে। ভ্রমণ ও অলৌকিক ঘটনার এক অদ্ভুত মিশেল এই বই-'হিমালয় ভ্রমণ ও অলৌকিকতা'।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি