হিন্দু মুসলমান সম্পর্ক : ঐক্যের দ্বন্দ্বের ধন্দের

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
মিলন দত্ত

মূল্য
₹600.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন
হিন্দু মুসলমান সম্পর্ক : ঐক্যের দ্বন্দ্বের ধন্দের  

সম্পাদনা : মিলন দত্ত 

হিন্দু মুসলমানে ভেদ যে রয়েছে সেটা মেনে নিয়েই বিরোধ মীমাংসায় উদ্যোগী হতে হবে, মনে করতেন রবীন্দ্রনাথ। কবির মতে, আমাদের মধ্যে ভেদবুদ্ধি ছিল বলেই ইংরেজের পক্ষে ভেদনীতি অনুসরণ করা সম্ভবপর হয়েছে।

ব্যাপারটা এমন নয় যে, আমাদের মধ্যে বৈরিতা ছিল না, ইংরেজরাই তা সম্পূর্ণভাবে সৃষ্টি করেছে। আজকে যাবতীয় সমন্বয় উদ্যোগে এই কথাটাই মনে রাখতে হবে। সংঘাতের দায় কেবলই আরএসএস, বিজেপি বা অন্য কারও ওপর না চাপিয়ে দুই সম্প্রদায়ের ভিতরকার দ্বন্দ্ব বিরোধ আর সমন্বয়ের কারণগুলো বোঝার চেষ্টা করলে আঁধার কিছুটা কাটতে পারে। মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতার বয়ান থেকে অনেক সময় সেই বিরোধ আর সমন্বয়ের কিংবা অভিমান, অভিযোগ আর আনন্দের হাদিস মেলে। আবার সম্পর্কের অনেক কিছু আমাদের নজর এড়ায়, সামনে আনতে সংকোচ হয়। ব্যক্তিগত বয়ান অনেক সময় সেগুলোকে সামনে আনে। এই বইয়ের সম্পর্কের ভিতরকার আবছায়া এবং কিছুটা অস্পষ্ট স্তরগুলো আমরা বোঝার চেষ্টা করেছি।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি