হিন্দু আর্য্যদিগের প্রাচীন ইতিহাস

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
রমেশ চন্দ্র দত্ত

মূল্য
₹450.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

হিন্দু আর্য্যদিগের প্রাচীন ইতিহাস 

রমেশচন্দ্র দত্ত 

ভূমিকা ও সম্পাদনা : তপন কুমার মণ্ডল 

‘আর্যজাতির আদি নিবাস কোথায় ছিল, সে বিষয়ে বিদ্বৎমণ্ডলী মধ্যে অশেষ তর্কবিতর্ক হইয়া গিয়াছে, এখনও হইতেছে৷ ভারতবর্ষের সীমার বাহিরে আর্যাতির উৎপত্তি, হিন্দু পণ্ডিতগণ একথা স্বীকার করিতে ইচ্ছুক নহেন৷ আবার অনেক ইয়ুরোপীয় পণ্ডিত বল্টিক সমুদ্রের তীরবর্তী দেশ আর্যদের আদিম উৎপত্তিস্থান বলিয়া প্রমাণ করিতে বড়ই ব্যস্ত৷ তবে আমরা এইমাত্র বলিতে পারি যে, অধিকাংশ পণ্ডিতের মত এই যে, মধ্য আসিয়াই আর্যাতির আদি নিবাস-ভূমি ছিল৷

 ...আদিম আর্যরা কৃষিকার্য করিয়া জীবন নির্বাহ করিতেন৷ কৃষিকার্য হইতেই তাঁহাদের কর্ষক-ধাত্যর্থমূলক আর্য নাম হইয়া থাকিবে৷ ...অনেকেই কৃষকের ন্যায় এক স্থানে না থাকিয়া, গো, মেযাদি সহ দেশদেশান্তরে নূতন ও উর্বর চারণ ভূমির উদ্দেশে ভ্রমণ করিতেন৷

দক্ষিণ পূর্বাভিমুখী আর্যেরা সপ্তসিন্ধু দেশে আসিয়া, সংস্কৃত ও জেন্দ, এই দুই ভাষা অপেক্ষা প্রাচীন কোনও এক সাধারণ ভাষার ব্যবহার করিতেন৷ তদনন্তর ধর্মবিষয়ে বিবাদ হওয়াতে, তাঁহারা দুই স্বতন্ত্র জাতিতে বিভক্ত হইলেন৷ ‘দেবোপাসক’ হিন্দুরা পঞ্জাবে রহিলেন, আর ‘অসুরোপাসক’ ইরাণীয়েরা পারস্যে গমন করিলেন৷


পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি