যাদবপুরের অতীত সন্ধানে

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Sanjay Putatunda

মূল্য
₹150.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

যাদবপুরের অতীত সন্ধানে 

সঞ্জয় পূততুণ্ড 

পঞ্চাশের দশকে হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে সর্বহারাস্রোত শহরের দক্ষিণপ্রান্তে আশ্রয় নিয়ে যে-যাদবপুর গড়ে তুলেছিল, তার ইতিহাস সরলরেখায় এগোয়নি, বহু রক্তক্ষয়ী উত্থান-পতনের সংশ্লেষেই তার পরিণতিলাভ। সে-সময়ের আঞ্চলিক গঠন, তার রূপান্তর, গণসংগ্রাম ও কমিউনিস্ট পার্টির বিকাশের সংগ্রামী পথে যাদবপুরের বিকাশের অংশ হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জৈবসম্পর্কের বিবরণ, এ-সবই তুলে ধরা হয়েছে এ-বইয়ে। আজ যখন সরকারি প্রয়াসে অবিরাম মিথ্যাপ্রচার চলছে অতীত মুছে ফেলার অপচেষ্টায় তখন যাদবপুর গড়ে ওঠার সংগ্রামী ইতিহাস, তার শিল্প-সংস্কৃতি-ক্রীড়া-সহ যুক্তিবাদী ঐতিহ্যের এই নির্মোহ বিবরণ আগামীর সংগ্রামকে প্রণোদিত করবে, এই আশা করা যায়।

 লেখক পরিচিতি : 

সঞ্জয় পৃততুণ্ড ১৯৪৬ সালের ১৯ জানুয়ারি বাংলাদেশের বরিশালে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এপার বাংলার যাদবপুর বিবেকনগর কলোনিতে বসবাস ও স্কুলে পাঠরত অবস্থাতেই ছাত্র সংগঠনে যুক্ত হন এবং কমিউনিস্ট পার্টির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কৃষক আন্দোলনের জন্য মাত্র কুড়ি বছর বয়সেই তাঁর গ্রামে যাতায়াত শুরু হয়। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য এবং সারা ভারত কৃষক সভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সভাপতি হন। একাধারে প্রাবন্ধিক, সমাজতত্ত্ববিদ ও সংস্কৃতিবান মানুষ বর্তমান ভোগবাদের যুগে এমন বহুগুণান্বিত ব্যক্তি আমাদের যথার্থই বিস্মিত করে। লেখকের পূর্বপ্রকাশিত বইগুলি হল: কাকদ্বীপে তেভাগার সংগ্রাম, সমাজতন্ত্রই মানব মুক্তির পথ, কৃষক সংগ্রামের পাতা থেকে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি