জন্ম তব কোন মহাকুলে : সুনীপম মহাকুল

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Sunipam Mahakul

মূল্য
₹400.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

জন্ম তব কোন মহাকুলে 

সুনীপম মহাকুল 

প্রচ্ছদ - সৌরভ চক্রবর্তী 

অক্ষর বিন্যাস - শম্পা সাহা 

"আমি এই বইটি কেন লিখেছি?

জন্ম তব কোন মহাকুলে—এই বইয়ের বিষয় ছোটোনাগপুরের প্রান্তিক মানুষের বিবর্তনের ইতিহাস। এখানে “প্রান্তিক” শব্দটির ব্যবহার আমি খুব সচেতনভাবেই করেছি। কারণ ইতিহাসের মূলধারার চর্চায় অধিকাংশ সময় ঘটনাগুলোকে দেখা হয়েছে শাসকশ্রেণী, ক্ষমতাবান গোষ্ঠী কিংবা প্রতিষ্ঠিত নেতৃত্বের দৃষ্টিকোণ থেকে। ফলে সমাজের সেইসব মানুষ, যারা সভ্যতার ভার বহন করেছে অথচ ইতিহাসের পাতায় জায়গা পায়নি, তারা বারবার আড়ালে থেকে গেছে।

ছোটোনাগপুরের ইতিহাসও তার ব্যতিক্রম নয়। এই ভূখণ্ডে বহু আন্দোলন, বিদ্রোহ, সামাজিক পরিবর্তন এবং সাংস্কৃতিক রূপান্তরের গল্প রয়েছে। কিন্তু প্রায়ই দেখা গেছে, কোনো একজন ব্যক্তি বা বিশেষ গোষ্ঠী “মসিহা” হয়ে উঠে এসেছে ইতিহাসের কেন্দ্রে, আর তারই সম্প্রদায়ের অসংখ্য প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, বঞ্চনা ও অবদান ধীরে ধীরে বিস্মৃত হয়েছে। ছোটোনাগপুরের মাটি এমন বহু নীরব ইতিহাস বহন করে চলেছে—যে ইতিহাসে সাধারণ মানুষ আছে, কিন্তু তাদের কণ্ঠস্বর নেই।

এই কারণেই আমি ইতিহাসকে দেখতে চেয়েছি একেবারে নিচুতলার মানুষের চোখ দিয়ে—একটি সাবঅল্টার্ন দৃষ্টিভঙ্গি থেকে। আমার চেষ্টা ছিল ক্ষমতার কেন্দ্র থেকে নয়, বরং প্রান্তের মানুষের অভিজ্ঞতা, সামাজিক বিবর্তন, সাংস্কৃতিক স্মৃতি ও অস্তিত্বের সংগ্রামকে সামনে আনা। কারণ আমি বিশ্বাস করি, কোনো সমাজকে সত্যিকারের বুঝতে হলে তার প্রান্তকে বুঝতে হয়; কেন্দ্রকে নয়, বরং উপেক্ষিত মানুষদের জীবনকথাকেই গুরুত্ব দিতে হয়।

এই বইয়ের নকশা তাই ইচ্ছাকৃতভাবে ভিন্ন। এটি কেবল অতীতের তথ্যসংগ্রহ নয়, বরং ইতিহাসকে নতুন করে দেখার একটি প্রয়াস। আমার বিশ্বাস, এই ভিন্ন ও ইউনিক দৃষ্টিভঙ্গি পাঠকদের সামনে ছোটোনাগপুরকে নিয়ে সম্পূর্ণ নতুন কিছু প্রশ্ন, ভাবনা এবং আলোচনার খোরাক তুলে ধরবে।"

--সুনীপম মহাকুল 


পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি