ঝড়ের পরে

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
রাজশ্রী বসু অধিকারী

মূল্য
₹300.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ঝড়ের পরে 

রাজশ্রী বসু অধিকারী 

প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী 

প্রথম প্রকাশ : নভেম্বর ২০২৫ 

নবমিতা পশ্চিমবঙ্গ সরকারের একজন প্রশাসক। একজন সফল স্ত্রী ও মা। একজন লেখক।

নিজের সমস্ত ভূমিকা নিয়ে সে হেঁটে চলছিল একটা প্রশস্ত রাজপথ দিয়ে।

কোনও গলিঘুঁজি, অহেতুক স্বার্থ বোধ, পারস্পরিক কাদা ছোঁড়াছুড়ি ইত্যাদির সঙ্গে পরিচয় ছিল না তার।

নবমিতার জীবনে এল তার চেয়ে অনেক ছোট সুমনা। বন্ধু হয়ে এল, ভালোবাসার উপঢৌকন নিয়ে এল।

তারপর নবমিতাকে একে একে চিনিয়ে দিল তার এ-যাবতের যত অপরিচিত পথ।

সেই সব পথ কি নবমিতাকে ভেঙে দেবে সহস্র টুকরোয়? নাকি সে নিজের মধ্যে খুঁজে পাবে এক নতুন মানুষকে। সুমনার দেওয়া আঘাত কি সে ফিরিয়ে দেবে দ্বিগুণ আকারে? নাকি দৃঢ়প্রতিজ্ঞ পায়ে এগিয়ে যাবে এক নতুন পৃথিবীর দিকে?

ঝড়ের পরে থমকে থাকা আকাশ যেমন আগামী দিনের স্বপ্ন দেখায়, এই উপন্যাসও বাস্তবের সমস্ত নীচতা ক্ষুদ্রতা অকারণ শঠতার জাল ছিন্ন করে মানুষের মনকে উত্তীর্ণ করে এক অমল পরিমণ্ডলে, যাকে হয়তো সুমনারা কোনও দিন ছুঁতেও পারবে না।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি