জলরঙের পোর্ট্রেট
(রডোডেনড্রন ও স্পর্শকাতর পুরনো চিঠিরা)
অরূপ রায় চৌধুরী
তরুণ থেকে যুবক হয়ে ওঠার ধুন্ধুমার সময়ে চিঠি লেখার বাতিক নেশায় পরিণত হলে, সেই সময়ে চিঠি আসত; থুতু দিয়ে সাঁটা খাম অথবা নীল ইনল্যান্ড লেটারের নিশ্ছিদ্র গোপনীয়তায়। স্পর্শকাতর, ফ্যাকাশে চিঠিগুলির মধ্যে রয়ে গিয়েছিল বিষাদের বিষ, অর্বাচীন অহংকার, আহ্লাদ ও অধিকারের টানাপড়েন। ... হারিয়ে যাওয়া মানুষেরা, স্মৃতির গল্প ও চরিত্রদের সঙ্গে পিকনিক এক পাহাড়ি উপত্যকায়। আবছা হয়ে যাওয়া অক্ষরমালার মধ্যবর্তী অঞ্চল থেকে কুয়াশার মতো উঠে এসেছে অণুগল্প, স্মৃতির বাঙ্কারে লুকিয়ে থাকা একটা পঞ্চাশ বছরের পুরনো শহর, আকাশগঙ্গায় তারা হয়ে ভেসে যাওয়া চরিত্রেরা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি