মেঘলা রঙের গল্প
সৌমী গুপ্ত
এই বইয়ের প্রতিটি গল্পই মেঘলা দিনের মতো বিষণ্ণ। গল্পের অভ্যন্তরীণ চরিত্রে তার ছাপ সুস্পষ্ট। বিভিন্ন গল্পে কখনও তার প্রিয় মানুষ কাছের মানুষটিকে ছেড়ে গেছে পরিস্থিতির কারণে, কখনও বিশ্বাসঘাতকতা করেছে, কোনও গল্পে সন্তান তার বাবার অসুস্থতার কারণে কষ্ট পেয়েছে, কিছু করতে না পারার যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খেয়েছে, অতীতের মুখোমুখি হয়েছে বারবার। আবার একটি গল্পে সন্তান হারানোর শোক প্রকাশ পেয়েছে। একটি গল্পে আছে দেশ ও প্রিয় মানুষ ছেড়ে আসার পর জীবনের শেষ বেলায় অতীতকে ছুঁতে চাওয়ার আপ্রাণ চেষ্টা। এই সমস্ত চরিত্ররাই বিষণ্ণ, মনখারাপের সঙ্গী, যাদের জন্য আমাদের মেঘলা দিনে মন কেমন করে। যারা মন কেমন করে বৃষ্টি পড়লে। শীত পড়ার আগে বা শীতের কুয়াশা মেঘলা দিনটিকে সেলোফেন পেপারের মতো যখন মুড়িয়ে রাখে এই সমস্ত চরিত্রদের তখন মনের ভেতর কান্না জমে, মেঘের মতো কান্নারা তাদের আজীবন মেঘলা দিনের গল্প শোনায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি