যত দূরে যাই : হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
হিমাদ্রী কিশোর দাশগুপ্ত
প্রকাশক পত্রভারতী

মূল্য
₹450.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

যত দূরে যাই 

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত 

এই পৃথিবী জুড়ে রয়েছে কত না জানি আশ্চর্য সব জায়গা! প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস আর সর্বোপরি কত রকমের মানুষ, যাঁরা এই পৃথিবীর অবিচ্ছেদ্য অংশ! তাঁদেরই খোঁজে বেরিয়ে পড়া এই বইকে সঙ্গী করে। 

কখনও এই গ্রামবাংলায় ঘরের কাছেই অচেনা কোনও মেলায়, কিংবা মহাদেশ পেরিয়ে পৌঁছে যাওয়া কোনও নির্জন সৈকতে, অথবা হাজার বছরের প্রাচীন আঙ্করভাটের মন্দির-প্রাঙ্গণে।

এ বইয়ে রয়েছে নানা বিচিত্র অভিজ্ঞতার কথাও। যেখানে লেখক রোমাঞ্চের টানে কখনও আমন্ত্রণ জানিয়াছেন মৃত্যুকে, আবার কখনও তাঁর চোখে ধরা পড়েছে থাইল্যান্ডের ওয়াকিং স্ট্রিটের আলোকোজ্জ্বল ইন্দ্রজাল।

ভ্রমণ মানে তো শুধু প্রকৃতি বা স্থাপত্য দেখা নয়, মানুষকেও দেখা। তাঁদের মধ্যে যেমন আছেন বিশ্ববন্দিত প্রেমময় দলাই লামা-র মতো ব্যক্তিত্ব, তেমনই আছে রেঙ্গুনের নিষিদ্ধপল্লীর কোনও রমণী।

জীবন মানেই চরৈবেতি! প্রকৃতিকে চেনা, ইতিহাসকে চেনা, মানুষকে চেনা। তারই খোঁজে বেরিয়ে পড়া বলাকার মতো—ডানায় রৌদ্রের গন্ধ মেখে।

প্রকাশক
পত্রভারতী
৩/১, কলেজ রো, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 19621

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি