জাঙ্গল বুক
রুডিয়ার্ড কিপলিং
অনুবাদ ও অলংকরণ : ময়ূখ চৌধুরী
প্রচ্ছদ : ময়ূখ চৌধুরীর ছবি অবলম্বনে শ্রীসুবিনয় দাশ
আট থেকে আশি—রুডিয়ার্ড কিপলিং-এর চিরকালীন গ্রন্থ ‘জাঙ্গল বুক’-এর পরিচয় নতুন করে দেওয়ার নয়! বাঘিরা, শেরখান, বালু, আকেলা এবং সবার প্রিয় মোগলি আজ সকলের কাছেই অতি আপনার চরিত্র। চারদিকে সবুজ জঙ্গলে ঘেরা এ-এক কল্পনার রাজ্য! যেখানে বন্যপ্রাণী, গাছপালা, পাখি এবং মনুষ্যজাতি একে অপরের পরম বন্ধু। সরল সম্পর্কের মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে জীবনধারণের এক কঠিন সংগ্রাম এই বইয়ের প্রতিটি অধ্যায়ে। রোমাঞ্চ, অ্যাডভেঞ্চারে ভরপুর ‘জাঙ্গল বুক’ উপন্যাসের ময়ূখ চৌধুরী-কৃত এ-এক অসামান্য বাংলা অনুবাদ। এই গ্রন্থের ভূমিকায় শ্রীসন্দীপ রায় লিখেছেন— ‘সঙ্গে ওঁর করা নজরকাড়া সব অলংকরণ। যেমন লেখা, তেমন ছবি—যুগলবন্দী এক কাজ।’
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি