জ্যোতিষ চরিত
শাশ্বতী সেনগুপ্ত
"জীবন কি?
যদি এই প্রশ্নটা করি তাহলে কি উত্তর দেবেন?
জীবন মানে কি শুধু কর্ম, জীবন মানে কি আনন্দ,দুঃখ, হতাশা, বিমর্ষতা, চাহিদা, সুখ, অসুখ?
আমার সুখ শান্তি কিসে আমি কি বুঝি? আমি যা চাই , তাই পেলেই সুখ ভাবি। না পেলে জীবন বৃথা। কিন্তু একটা জন্ম কম কথা নয়। আপনার সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি। পঞ্চতত্ব। আপনার জীবন এই চাওয়া পাওয়া, আনন্দ বিলাসিতার মধ্যেই সীমাবদ্ধ নয়।
কি কারণে এলেন পৃথিবীতে ? আসলে আপনার কাজটা কি। ফিরে যাওয়ার আগে জানতে চাইবেন কি কেন নির্দিষ্ট রাশি লগ্নে আপনার জন্য হল?
এই সব প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র জ্যোতিষ শাস্ত্র। এই শাস্ত্র নিজেকে চিনতে শেখায়, জানতে শেখায়। আত্মা আর শরীরের সম্পর্ক শেখায়।
জ্যোতিষ চরিত প্রথম খন্ড থেকে নিজেকে চেনা, জানার ও আপনার এখানে আগমনের কারণ, কিছুটা হলেও জানতে পারবেন।
জ্যোতিষ এক সাগর। এর শেষ নেই। তবু চেষ্টা করেছি সহজ সরল ভাষায় জীবন রহস্যের কিছু বিষয় তুলে ধরতে। "
---লেখিকা
----------------------------
জ্যোতিষ আজ আমাদের সমাজের অনেকটা জুড়ে আছে। মানুষ নানাভাবে জ্যোতিষ নিয়ে আগ্রহও দেখাচ্ছে। অনেক জ্যোতিষীও কাজ করছেন সফলভাবে। তবে সব কিছুরই ব্যতিক্রম থাকে, এখনো কিছু ব্যতিক্রমী জ্যোতিষী আছেন, যাঁরা শুধু রত্ন, তাবিজ, কবচ নির্ভর জ্যোতিষ করেন না, কর্মসিদ্ধান্তের ওপর প্রতিকারে বিশ্বাসী, শিবসাধিকা শাশ্বতী সেনগুপ্ত (শ্রীলেখা মহোপাধ্যায়) তেমনি একজন জ্যোতিষী। বৈদিক জ্যোতিষের ছাত্রী। দীর্ঘদিন ধরে জ্যোতিষের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। মহোপাধ্যায় উপাধি যেমন রয়েছে ওনার সংগ্রহে, তেমনই পেয়েছেন, গোল্ড মেডেল ও জ্যোতিষ আগমাচার্য উপাধিও। তবে নামের পেছনে শুধু উপাধি লাগিয়ে রাখার মতো জ্যোতিষী উনি নন, মানুষ ওনার কাছে এসে উপকৃত হন এটাই ওঁর কাছে বড় প্রাপ্তি।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রী প্রাপ্ত হয়েছেন তিনি, পাশাপাশি চলেছে জ্যোতিষ চর্চা। মাতৃকূল সমৃদ্ধ বিদগ্ধ পন্ডিত দ্বারা। বড় দাদু স্বর্গীয় শ্রী রাধাবল্লভজ্যোতিস্তীর্থ নাম তো জ্যোতিষ মহলে সবাই জানে। দাদু স্বর্গীয় দিগেন্দ্রনাথ পাঠকের নামও অপরিচিত নয় জ্যোতিষ মহলে, সেই পরিবারের সন্তান, তাই জ্যোতিষের স্রোত রক্তে বইছে।
কলকাতার কিছু জ্যোতিষ মাসিক পত্রিকায় নিয়মিত লেখেন, এই প্রথম জ্যোতিষের ওপর লেখা বই প্রকাশিত হল। আশাকরি, জ্যোতিষ প্রেমী মানুষের ব্যক্তিগত সংগ্রহে থাকবে বইটি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি