বিবেকানন্দর মায়াবতী আশ্রম
(একটি অদ্বৈত ভূমির উপকথা)
অমিতাভ বটব্যাল
মায়াবতী লেখকের দ্বিতীয় গৃহ। সেই কোন ছোটোবেলা থেকে তিনি এই অদ্বৈত তপোভূমিতে যাচ্ছেন। প্রথম জীবনে মাতার হাত ধরে, পরে নিজেই মায়াবতীর একটি যাত্রীদল তৈরি করে নেন। এই কাহিনির সঙ্গে মিশে আছে মায়াবতীর ইতিবৃত্ত ও উপকথা।
সেখানে দেখেছেন নানা মানুষকে। সাধু, শয়তান, ভক্ত ও পর্যটকের দল। সেসব লিখতে লিখতে উপন্যাস ও ইতিহাস জড়িয়ে মুড়িয়ে গেছে। পাহাড় অরণ্যে ঘেরা 'বিবেকানন্দর মায়াবতীর আশ্রম' এক মহাসত্যের মাটি। যাকে অদ্বৈত ব্রহ্ম-ও আখ্যা দেওয়া যায়। অমিতাভবটব্যাল সেই সত্য থেকে সরে আসতে পারেননি। তিনি তা বর্ণনা করে গেছেন পরিমিত ও সংযত লেখনীতে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি