কবিরুল : কবিরুল ইসলামকে লেখা বিশিষ্টজনেদের চিঠি

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
সম্পাদিত
প্রকাশক বীরুৎজাতীয়

মূল্য
₹380.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

কবিরুল : কবিরুল ইসলামকে লেখা বিশিষ্টজনেদের চিঠি 

সম্পাদনা : মলয় ঘোষ 

বাংলার সাহিত্যাকাশে কবিরুল ইসলাম একটি স্বতন্ত্র কাব্যময় নাম হিসেবে চিহ্নিত হয়ে থাকবে চিরকাল। সঞ্জয় ভট্টাচার্য বলেছিলেন, যাঁর নামের অগ্রে কবি শব্দ বিরাজমান, তিনি তো কবি হবেনই। সেই কথার মর্যাল কবিরুল ইসলাম সক্ষমতার সঙ্গে রক্ষা করতে সমর্থ হয়েছেন। বাংলা সাহিত্যে তাঁর সহজিয়া ধারার কবিতায় বীরভূম এবং তার প্রকৃতিকে যেমন তিনি ছুঁয়েছেন অকৃত্রিম সহৃদ্যাতায়, ঠিক তেমনি তাঁর কবিতার মূল প্রোথিত হয়েছে এই মহাবিশ্বের মহাসত্যে। কবিরুল ইসলামের লেখালেখির সূত্রপাত পঞ্চাশের দশকে হলেও তাঁর কবিপরিচিতি য্যাটের দশক থেকেই শুরু হয়। সেই সময়ে যাঁরা সাহিত্যক্ষেত্রে স্বমহিমায় বিরাজ করছেন, তাঁদের অধিকাংশের সঙ্গেই নিবিড় যোগ ছিল কবিরুল ইসলামের। আর সেই যোগাযোগের একটা বড়ো মাধ্যমই ছিল চিঠিপত্র (ভাগ্যিস সে সময় অন্তর্জালের জাল তাঁদের বন্দী করেনি)। কবিরুল ইসলামের কাছে এই সমস্ত বিশিষ্টদের চিঠি আসত নিয়মিতই। সেই চিঠিগুলি শুধু কবিরুল ইসলামের কাছেই মূল্যবান ছিল না, বাংলা সাহিত্যের ক্ষেত্রেও এর মূল্য ছিল অপরিসীম। কারণ কবিরুল ইসলামকে লেখা এইসব চিঠিপত্র যেমন কবিরুল ও পত্রলেখকের সম্পর্কের বিষয়ে আমাদের আত করে, ঠিক তেমনি সেই সময়ের সাহিত্যের পরিবেশ, পরিস্থিতি ও নানান ঘটনাকেও আমাদের চেতনায় প্রতিভাত করে যথার্থভাবেই। তাই এই চিঠিগুলি পত্রলেখক ও কবিরুল ইসলামের ব্যক্তিগত সম্পর্কের বেড়াতেই শুধু সীমাবদ্ধ থাকে না, বরং ব্যক্তিক অনুভবের গণ্ডি উপকে সেগুলি অবলীলায় উঁকি দেয় এক অনাস্বাদিত নৈর্ব্যক্তিকতায়। চিঠিগুলির মধ্যে শুধু যে রচনাশৈলীর ভিন্ন ভিন্ন আঙ্গিক ধরা পড়ে তাই নয়, চিঠিগুলির মধ্যে ভাবের অভিনবত্ব, শব্দ-ব্যবহার ও শব্দ তৈরির নানান কৃৎকৌশলও আমাদের নতুন ভাবনায় জারিত করে। সাহিত্যের গবেষণায় যাঁরা নিয়োজিত এবং যাঁরা সৃষ্টি সত্তার গভীরে অনুসন্ধিৎসু চিত্তের অনুশীলনে ব্যাপৃত, তাঁদের কাছেও চিঠিগুলি বিশেষ গুরুত্ব পাবে বলেই আমরা মনে করি। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি