মন্দিরময় কালনা

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Shyamsundar Bera
প্রকাশক বীরুৎজাতীয়

মূল্য
₹265.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

মন্দিরময় কালনা 

শ্যামসুন্দর বেরা 

ভাগীরথীকে কেন্দ্র করে এককালে কালনা হয়ে উঠেছিল বর্ধমান জেলা তথা এই বাংলার প্রাণস্পন্দিত বাণিজ্যকেন্দ্র-ব্যবসায়িক সমৃদ্ধির পাশাপাশি ধর্ম, বিশ্বাস ও সংস্কৃতির মেলবন্ধন ঘটেছিল এই স্থানে। বৈষ্ণব ভাবধারায় দীপ্ত এই জনপদ তীর্থক্ষেত্র হিসেবেও পেয়েছিল বিশেষ মর্যাদা। বৈষ্ণব বিশ্বাসে অনুরক্ত বর্ধমান রাজপরিবার কালনাকে গড়ে তুলেছিলেন পরম যত্নে রাজবাড়ির সঙ্গে সঙ্গে নির্মিত হয়েছিল একের পর এক মন্দির, যা আজও শহরের গৌরবময় অতীতের নীরব সাক্ষী। তবে ১৯৫৫ সালে জমিদারি প্রথার অবসানের পর সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সেই স্থায়ী কীর্তিগুলি ধীরে ধীরে এগিয়ে যায় ধ্বংসের পথে। পরে পারিবারিক উদ্যোগ, ধর্মীয় সংগঠন ও সরকারি তত্ত্বাবধানে কিছু মন্দির রক্ষা পেলেও বহু স্মৃতি আজ বিপন্ন। এই গ্রন্থে তুলে ধরা হয়েছে কালনার অতীত, বর্ধমান রাজপরিবারের সঙ্গে তার গভীর যোগ, বাংলার মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য, রাজপৃষ্ঠপোষকতায় নির্মিত মন্দিরসমূহ ও তাদের টেরাকোটা ভাস্কর্যের বিশিষ্টতা। বিশেষ গুরুত্ব পেয়েছে রাজপরিবারের সমাজবাড়ি বা সমাধিমন্দিরের ইতিহাস- যার অধিকাংশই আজ অস্তিত্বের সংকটে। মন্দিরময় কালনা-য় সেই জানা-অজানা ইতিহাসের সন্ধান পাবেন পাঠক। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি