শান্তিনিকেতন প্রসঙ্গ
শ্রী সুধীরচন্দ্র কর ও শ্রীমতী সাধনা কর
"শান্তিনিকেতনের কথা দেশ বিদেশের লোকে জানতে চায়। শান্তিনিকেতনের জীবন-প্রবাহ-রবীন্দ্রনাথের জীবদ্দশায় ও তাঁর অবর্তমানে দুই অবস্থাতেই কিরূপ চলেছে, কাজকর্মের রীতিনীতি সেখানে কখন কোন পথ নিয়েছে, আশে-পাশেও কোন ক্ষেত্রে শান্তিনিকেতনের কী প্রবর্তনা কতটা কাজ করছে,-এক-কথায়, এখানে কী-রকম কী-সব হয়ে থাকে ও তা কী উদ্দেশ্যে-এ-অনুসন্ধিৎসা অনেকস্থলে অনেকের মনেই রয়েছে, এ কথা যে কত সত্য, তা আরো বোঝা যাচ্ছে, যানবাহনের একটু সুবিধা হয়ে যেতেই দিনের পর দিন এখানে অগণিত অতিথি-অভ্যাগত ও দর্শনার্থীর বর্ণিত ভীড় থেকে। কাছে এসে যাঁরা দেখে-শুনে যাচ্ছেন, স্বল্প সময়ের মধ্যে সব-কথা জানার সুবিধা তাঁদের হয় না, দূরে যাঁরা থাকেন তাঁদের অসুবিধ্যে আরো বেশী। এই জানার কাজ এমের সাহায্যেও অনেকটি মিটতে পারে। এই ভেবেই এ গ্রমের অবতারণা। এর অধ্যায়ে অধ্যায়ে বর্ণিত বিষয়সমূহ শান্তিনিকেতনকে জানবার পক্ষে যদি কিছু সহায়ক হয় তবেই এর প্রকাশ সার্থক মনে করা যেতে পারে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি