কেউ ভোলে না কেউ ভোলে

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
শৈলজানন্দ মুখোপাধ্যায়

মূল্য
₹275.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

কেউ ভোলে না কেউ ভোলে 

শৈলজানন্দ মুখোপাধ্যায় 

প্রচ্ছদ : বিজু চ্যাটার্জি 

প্রকাশক - পূর্বাশা 

পরিবেশক - অঞ্জলি প্রকাশনী 

সাহিত্যিক  শৈলজানন্দ মুখোপাধ্যায়ের স্মৃতিকথা ধর্মী গ্রন্থ "কেউ ভোলে না কেউ ভোলে"। এই গ্রন্থ মূলত তিনি  শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা বিশেষ বন্ধু কাজী নজরুল ইসলামকে নিয়ে লিখেছেন। তাঁর স্মৃতিচারণায় উঠে এসেছে চুরুলিয়া,রানীগঞ্জ, অণ্ডাল, রূপসীপুর গ্রাম এবং কলকাতার কথা। স্মৃতিকথায় ভেসে উঠেছে বহু চরিত্র এবং ঘটনা। গল্পের মতো বলে গেছেন লেখক। ছেলেবেলা থেকে তাদের দুষ্টুমি,পড়াশোনা, বোহেমিয়ান জীবন, যুদ্ধে যাওয়ার ইচ্ছা, সেনাবাহিনীতে যোগদান, ব্রিটিশ আমল, দাদা মশায়ের প্রচণ্ড প্রতাপ, রূপসীপুর গ্রাম ইত্যাদি নানা ঘটনা স্মৃতিকথাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা নদীর স্রোতের বহমান ছন্দের মতো এগিয়ে নিয়ে চলেছে। পড়তে পড়তে তন্ময় হয়ে যাবে পাঠক। বইতে ছড়িয়ে রয়েছে মণি মানিক্যের মতো ইতিহাস। 'দেশ' পত্রিকার পাতায় ধারাবাহিক প্রকাশিত হয়েছিল এই লেখা। লেখক লিখেছিলেন--"আমার দুর্ভাগ্য আমার সেই পরমতম বন্ধুর জীবনের মধ্যাহ্ন বেলায় ভাগ্যের নিষ্ঠুর একটি মসীকৃষ্ণ যবনিকা নেমে এলো তার মানসলোকে।" সেই বন্ধুকে নিয়েই অপূর্ব এক স্মৃতিচারণা করেছেন আরেকজন লেখক বন্ধু। বইটি অবশ্যই পাঠকের সংগ্রহযোগ্য। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি