খামবন্দি খণ্ডযাপন
অদিতি সেনগুপ্ত
'খামবন্দি খণ্ডযাপন'... দুটি ভিন্ন ফর্মের লেখার সংকলন। বইটির প্রতিটি লেখায় একদিকে রয়েছে জীবন থেকে উঠে আসা টুকরো টুকরো অনুভূতি, অন্যদিকে সমাজ ও সময়ের সূক্ষ্ম পর্যবেক্ষণ। চিঠি আর গদ্যের ভেতর দিয়ে লেখিকা অত্যন্ত সংবেদনশীল ভঙ্গিতে ধরতে চেয়েছেন; ব্যক্তিগত স্মৃতি, শহর-গ্রাম, সম্পর্ক, নারীর অন্তরমহল, সমসাময়িক রাজনৈতিক ও সাংস্কৃতিক টানাপোড়েন। সব মিলিয়ে সমসাময়িক মননের নির্মল ও চিন্তাশীল ভাবনার একটা ছবি ফুটে উঠেছে। পাঠক ধীরে ধীরে অনুভব করবেন, সাধারণ জীবনযাপনের অতি পরিচিত ঘটনা ও মানুষজনের ভেতর দিয়ে লেখিকা আসলে আত্ম-অন্বেষণ এবং মানবজীবনের প্রকৃত অর্থ খোঁজার এক শান্ত কিন্তু দৃঢ় যাত্রা নির্মাণ করেছেন। 'তোমার ঘরে বসত করে কয় জনা?' এই প্রশ্নের উত্তর মানুষ নিজেও বোধহয় খুঁজে চলে আমৃত্যু। বিশেষ করে সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন মানুষের একটা অভ্যস্থ যাপনের ভাঁজে গোলাপের পাপড়ির মত গোপন একটা যাপন থাকে! শুকিয়ে গেলেও যার গন্ধ কখনও হারিয়ে যায় না।
ভাষা ও ভঙ্গির দিক থেকে বইটির লেখা সহজপাঠ্য হলেও তার ভেতরে লুকিয়ে আছে গভীর আত্মবিশ্লেষণ, স্মৃতি-অন্বেষণ এবং মূল্যবোধের প্রশ্ন। পাঠক এখানে যেমন পাবেন এক সংবেদনশীল নারীর অর্ন্তদৈনিক কথন, তেমনি পাবেন সমাজ ও সময়কে নীরবে প্রশ্ন করা এক সৃজনশীল মননের ধারাবাহিক অনুসন্ধান।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি