খেলা চলে
অরণি বসু
কবিতা যখন হাত রাখে কাঁধে, মুখোমুখি বসে থাকে টেবিলের ওপারে, তখন রচিত হয় আশ্চর্য সব মুহূর্ত। চালচিত্র উদ্ভাসিত হয় অপার্থিব রঙে। সে-বৃত্তান্তে সাঁকো নাড়ানো পাগলটির মতোই জরুরি হয় মেট্রো স্টেশনে একঝলক দেখা মেয়েটির মুখ। উদ্দাম একুশের স্মৃতিই হোক বা পাড়ার একরত্তি মেয়ের প্রাত্যহিক রেওয়াজের সুর- শুদ্ধ স্বর বয়ে যায়, ঘুরে ঘুরে কথা বলে। মুখের রেখায় খেলে যায় অন্ধকার ও আলো। হাতের মুঠো খুলে চলে যাওয়া মানুষের দিকে যেমন, তেমনই জীবিতের দুনিয়ায় প্রতিদিন আবেগকে মরতে দেখা খানিক বিষণ্ণই করে। টেলিভিশনের পর্দার ভেতর-বাইরে একাকার হয়ে যায় অবধারিত দিনযাপনে। শুধু দিন নয়, এ বস্তুত অক্ষরযাপন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি