কবিতাসংগ্রহ ১
শংকর চক্রবর্তী
প্রচ্ছদ : ধ্রুব এষ
শংকর চক্রবর্তী বাংলাভাষায় আনখশির পরাবাস্তব কবি। তাঁর কোনো পূর্বসুরি নেই। সম্পূর্ণ নিজস্ব এক মৌলিক ভাষায়, একের পর এক পরাবাস্তব চিত্রকল্পের সূক্ষ্মবয়নে তিনি পরম যত্নে নির্মাণ করেন তাঁর অনন্য সব কবিতা-প্রতিমা। তাঁর বিষয় আধুনিক মানুষের জটিল মনের অন্তর্মানচিত্র। তাঁর কবিতা মস্তিষ্কের যুক্তিকে দূরে সরিয়ে প্রকাশ করে স্নায়ুর যুক্তি। শংকরের এক একটা বাক্যবন্ধই অনুপম চিত্রকল্প, যা, বলা বাহুল্য, পল ক্লি-র ছবির মতো পরাবাস্তবতার রসে আমূল-জারিত। মনের গহন আঁধারে সঞ্চিত একান্ত ভাবনাকে নানারকম দুরূহ কিন্তু নান্দনিকভাবে সৌন্দর্যময় চিত্রকল্প দিয়ে সাজিয়ে উপস্থাপন করেন। ছোট, অজস্র কবিতাগুলিতে বস্তুত অন্তর্লীন থাকে একটাই কবিতা, একটাই জীবন বা নাগরিক আত্মজীবনী।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি