কলিকাতার কথা : মধ্যকাণ্ড
শ্রী প্রমথনাথ মল্লিক
আমাদের প্রাণের শহর কলিকাতা বা কলকাতাকে ঘিরে আমাদের আবেগ, কৌতূহল ও উচ্ছ্বাস সীমাহীন।
কলিকাতার ইতিহাস-চর্চা প্রথম পাওয়া যায় ইংরাজ রাজ-কর্মচারীদের লেখনীতে। পরবর্তীকালে যাঁর নিরলস গবেষণা ও অধ্যবসায়ের ফলস্বরূপ এই নগরীর ইতিহাস উদ্ভাসিত হয়, তিনি হলেন প্রমথনাথ মল্লিক। তাঁর জীবদ্দশায় 'কলিকাতার কথা' বইটির দুইটি পর্ব প্রকাশিত হয়, আদিপর্ব ১৯৩১ ও মধ্যপর্ব ১৯৩৪।
দুটি বই-ই বাঙালির অহংকার, অসামান্য আকরগ্রন্থ। রবীন্দ্রনাথ লেখেন, 'এই বইখানির মধ্যে জ্ঞাতব্য বিষয় অনেক আছে।...' আচার্য প্রফুল্লচন্দ্র উচ্ছ্বসিত হন, ....পুস্তকখানি অপূর্ব।... ইহাতে বহু মূল্যবান সংবাদ সংগৃহীত হইয়াছে।...'
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি