কোনার্ক : অশ্রুমন্দির কথা ও অন্যান্য
কিন্নর রায়
প্রচ্ছদ : দেবব্রত ঘোষ
কোনার্কের অর্ক মন্দির আসলে মিথুন মন্দিরের অনেকটাই উর্ধ্বে উঠে আসা অশ্রুমন্দির। প্রায় ১২ বছর ধরে বারো হাজার নির্মাণশিল্পী তাঁদের রক্ত, ঘাম, অশ্রু আর দীর্ঘ বিরহানলে, স্ত্রী, প্রেমিকা, পুত্র-কন্যা অদর্শনে অশ্রুপাতের পাশাপাশি নিজেদের দগ্ধ করতে করতে, দুর্বিষহ দিন ও রাত কাটিয়েছেন কোনার্ক ভূমিতে। প্রায় ৫০ বছর ধরে চলেছে এই যাত্রা, বারে বারে। এই আঁখিজলকথা লেখককে প্রায় কৈশোর থেকে ভাবিয়েছে। দিনের পর দিন, মাসের পর মাস-সর্ব ঋতুতে চলছে লেখক কিন্নর রায়ের এই নয়ন-অশ্রু অভিযান। সর্ব কালে, সব ঋতুতে। ৫০০ টাকার মাস ভাড়ায় একটি বাঁশ রাখার পুরনো গোডাউনে আধ ভাঙা লঝঝরে স্ট্যান্ড ফ্যানকে সম্বল করে ২০০৫-২০০৬ থেকে তাঁর কোনার্ক বসবাস। একটা বড় কেঠো চৌকির ওপর কাঁকড়াবিছের চলাফেরা আর বড় মশারি টাঙিয়ে, গুঁজে চারপাশে মোটা মোটা ইংরেজি, বাংলা বই রেখে, বড়সড় তিন ব্যাটারির টর্চ আর ৩৬ বছরের পুরনো দম দেওয়া হাতঘড়ি নিয়ে বসে, শুয়ে থেকেছেন। কাজের প্রয়োজনে এইভাবেই নোট নিয়েছেন, লিখেছেন দিনের পর দিন। সেই সব অভিজ্ঞতা ও অন্যান্য অনেক আরো অজানা কিছু লেখা নিয়ে এই বইয়ের নির্মাণ করেছেন তিনি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি