কথা কলকাতা
ফাল্গুনী মুখোপাধ্যায়
সম্পাদনা : অরিত্রী দে
প্রচ্ছদ : স্বর্ণেন্দু ঘোষ
ইংরেজ ঔপনিবেশিক শক্তি প্রায় ফোকটে ভারতের মতো বিশাল দেশকে দখল করেছিল। ঐতিহাসিক লেস্টো হাচিনসন খেদোক্তি করেছিলেন যে ক্লাইভ প্রবেশ করলে তাকে দেখার জন্য যে-ভিড় হয়েছিল, সেই ভিড়ের প্রত্যেকে একটা করে ঢিল ছুড়লে ক্লাইভের পালানোর পথ ছিল না। সেই সময়ের বাঙালি সমাজের নেতা নবকৃষ্ণ দেব পলাশীর যুদ্ধে জয়ী ক্লাইভকে সংবর্ধনা দেওয়ার জন্য ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন। তারপর থেকে শহর হিসেবে কলকাতার উত্থান, বিকাশ, তার নানা বোল-চাল ও চিহ্ন মানুষকে আকৃষ্ট না করে পারেনি। ফলে কলকাতা কখন যেন তার চারপাশ নিয়ে ‘চরিত্র’ হয়ে উঠেছে। হাওড়া ব্রিজ, ট্রাম-সহ কলকাতার পরিবহন ব্যবস্থা, রাস্তাঘাট, পুস্তক প্রকাশনা, থিয়েটার, বেতার-গ্রামোফোন রেকর্ড-চলচ্চিত্র নিয়ে বাঙালির বিনোদন-সহ পঞ্জিকাকেন্দ্রিক স্বভাব সবই উঠে এসেছে ‘কথা কলকাতা’-র প্রবন্ধ সম্ভারে। বাদ পড়েনি উত্তর কলকাতা ও কলকাতার সাতের দশক-এর মতো গুরুত্বপূর্ণ ‘টাইমফ্রেম’, যা আমাদের চির পরিচিত অথচ রহস্যে মোড়া কলকাতা সম্পর্কে জানার আগ্রহকে সন্তুষ্ট করে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি