কুমড়ো ফুলের দুপুর
ঘটিবাড়ির রান্নাঘর: সমাজ ও সময়ের দর্পণ
রুদ্রিতা চট্টোপাধ্যায়
প্রচ্ছদ : স্বর্ণেন্দু ঘোষ
‘কুমড়ো ফুলের দুপুর’, ঘটিবাড়ির খাদ্য-ইতিহাসের এক শিল্পীত আখ্যান। ঘটিবাড়ির রান্নাঘরের সঙ্গে মিশে আছে বিভিন্ন রন্ধনপ্রথা, সম্পর্ক, শব্দ, ঘ্রাণ আর স্বাদের অনুষঙ্গ। বর্তমান জীবনচিত্রে ধূসর হয়ে আসা অতীতের সাবেকি যৌথ রান্নাঘর ও তাকে ঘিরে থাকা আবেগ, ভালোবাসা, ভালো লাগা ও ভালো লাগানো সবটাই ফিকে হয়েছে শিকড়হীন বৈদেশিক সংস্কৃতির উন্মাদনায়। এই বই ফেলে আসা সময়ের শুদ্ধ ঘটিবাড়ির রান্নাঘরের স্মৃতিমেদুর দিনযাপন। রান্না, তাকে ঘিরে গড়ে ওঠা ইতিহাস, ঐতিহ্য, সম্পর্ক ও অজানা কাহিনির উদ্যাপন। দ্রুত পরিবর্তনশীল সময়ের সন্ধিক্ষণে বসে শান্তস্নিগ্ধ ঘটিবাড়ির রান্নাঘর এবং তার আশেপাশের হারিয়ে যাওয়া স্মৃতিকে উজ্জীবিত করতে পুরোনো কলকাতা তথা পুরোনো বাংলার অলিগলিতে হেঁটে আসা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি