মজলিশ
অম্বরীশ ভট্টাচার্য
উত্তর কলকাতা তাঁর অবসেশন। সেখানকার অলিগলিতে তিনি খুঁজে পান বেঁচে থাকার রসদ। নাটক-গান-অভিনয়ে তাঁর শ্বাস-প্রশ্বাস জেগে থাকে। সলিল চৌধুরী থেকে সত্যজিৎ রায় বিভিন্ন গুণী মানুষের সান্নিধ্য লাভ করেছেন তিনি। কাজ করেছেন প্রবাদপ্রতীম অমিতাভ বচ্চনের সঙ্গেও। চলচ্চিত্র সাংবাদিক পিতার সুবাদে বহু এমন মানুষের সংস্পর্শে তিনি এসেছিলেন। তাঁর শিশুসুলভ ব্যবহারে সেই সকল মানুষের সঙ্গে অসংখ্য মনে রাখার মতো মুহূর্ত তৈরি হয়েছে বারংবার। শক্তি চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তীদের কাছ থেকে দেখা আর সেসব অমূল্য স্মৃতির ঝাঁপি খুলে বসেছেন এই সময়ের গুণী অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য।
তাঁর হাতের স্বাদু গদ্যের মায়াময় লেখনীতে ফেলে আসা সময় ফিরে এসেছে অসাধারণ এই স্মৃতিগ্রন্থে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি