মানিনী রূপমতী কুবির গোঁসাই : সহজিয়া কথা
সুধীর চক্রবর্তী
বাংলার লৌকিক বৈষ্ণবীয়তা, সহজিয়া বৈষ্ণব তার জাত বৈষ্ণবদের নিয়ে প্রথম নাটকীয় আখ্যান, জাদু-বাস্তবতার স্পর্শে অভিনব। সেই সঙ্গে এই বইতে আছে লালন সমকালীন কুবির গোঁসাই সম্পর্কে আজানা বৃত্তান্ত যা গভীর নির্জন পথের অভিজ্ঞ যাত্রীর সরেজমিন সন্ধান ও গ্রামিক অভিজ্ঞতায় মনোরম, স্বাদু ও সুখপাঠ্য। এমন মায়াবি গদ্যে লেখা এক অচেনা বিশ্ব সম্পর্কে অন্তর্বিশ্বের বার্তা বাংলার সংস্কৃতি-পাঠে আবশ্যিক। কুবীরের আশ্চর্য সব গানে প্রতিফলিত গ্রামসমাজ, হিন্দু-মুসলিম সমন্বয় ভাবনা আর জীবনরসের লীলা বাঙালি পাঠকের পক্ষে একেবারে নতুন। সহজিয়া কথায় আছে অবতলের নর-নারীর রহস্যভরা প্রেমল প্রান্তর, যা শাশ্বতের স্বাক্ষরে অভিসিঞ্চিত। তিনটি স্বতন্ত্র আখ্যানে ধরা আছে বৈষ্ণব-যাপনের তিনটি থাক বা সাধ নস্তর দুই মলাটের আশ্রয়ে, যার কোনো আদিকল্প নেই।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি