মেহফিল : ক্রসফায়ার ২
রণদীপ নন্দী
ইস্তানবুলের অন্ধকার কুঠুরি থেকে প্রাইভেট ডিটেকটিভ তূর্য ভট্টাচার্য প্রাণে বেঁচে ফিরলেও, তার পিছু ছাড়েনি ভয়ংকর দুঃস্বপ্ন। অপরাধ জগতের অদৃশ্য মাস্টারমাইন্ড ‘দি আর্কিটেক্ট’-এর বিষাক্ত নিশ্বাস তখনও তার ঘাড়ে। নিজের সাজানো সংসার বাঁচাতে তূর্য যখন গোয়েন্দাগিরি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়, ঠিক তখনই কাশ্মীরের বুকে ঘটে যায় এক নৃশংস জঙ্গি হামলা।
এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে যায় পহেলগাঁওয়ের রক্তাক্ত উপত্যকা এবং তূর্যের বন্দিদশার হাড় হিম করা স্মৃতি। শত্রুর কালো ছায়া এসে পড়ে তার ছোট্ট মেয়ে তিতলির ওপরেও। পিছু হটার সব পথ বন্ধ দেখে, ‘র’ এজেন্ট শ্যাডো, স্যাম ও সাংবাদিক রিয়াকে সঙ্গে করে তূর্য আবার নেমে পড়ে এক অসম লড়াইয়ে। সে কি পারবে আর্কিটেক্টের তৈরি এই মারণ-গোলকধাঁধা ভেঙে নিজের পরিবার ও দেশকে বাঁচাতে?
রণদীপ নন্দীর জনপ্রিয় স্পাই-থ্রিলার ‘ক্রসফায়ার’-এর বহুপ্রতীক্ষিত সিক্যুয়েল ‘মেহফিল’— আন্তর্জাতিক ষড়যন্ত্র, গুপ্তচরবৃত্তি আর টানটান সাসপেন্সে মোড়া এক শ্বাসরুদ্ধকর রোমাঞ্চ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি