মিশন থ্রিলার : শুভমানস ঘোষ

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
শুভমানস ঘোষ
প্রকাশক দীপ প্রকাশন

মূল্য
₹300.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

মিশন থ্রিলার 

শুভমানস ঘোষ  

পুরুলিয়া জেলায় আকাশছোঁয়া পাহাড়ে-ঘেরা দুর্গম জঙ্গলে বন বিভাগের পক্ষ থেকে পরীক্ষামূলকভাবে সিংহের একটি অভয়ারণ্য গড়ে তুলতে আফ্রিকা থেকে দুটি সিংহ আনা হয়েছে। গাছচোর এক মাফিয়া-গুন্ডা সেগুলিকে মেরে পাচার করার উদ্দেশ্যে গ্রামবাসীদের ভয় দেখায় সিংহের অভয়ারণ্য হলে তাদের প্রাণ বিপন্ন হবে। গ্রামবাসীদের একাংশ উত্তেজিত হয়ে ওঠে। কিন্তু গ্রামেরই শিক্ষিত যুবকদের একাংশ প্রতিরোধে নামে। এর মধ্যে সিমলিপাল জঙ্গল থেকে একটা  চিতাবাঘ এসে বাচ্চা পাড়ে পাহাড়ে। মাফিয়ার হাতে সেও মারা পড়তে পারে ভেবে যখন যুবকরা উদ্বিগ্ন, তখনই ঘটনাচক্রে থ্রিলার রচনার উপাদান সংগ্রহ করতে সদলবলে ফরেস্ট অফিসে এসে হাজির হয় অলৌকিক-গোয়েন্দা সাহিত্যের পরিচিত নাম কলেজ শিক্ষক বর্ণদীপ। সিংহ ও চিতাকে বাঁচাতে, যুবকদের সঙ্গে করে প্রাণের ঝুঁকি নিয়ে সে তার সিনিয়র বন্ধু ও প্রেমিকাকে নিয়ে দুঃসাহসিক অভিযানে নেমে পড়ে। তাতেই জানা যায়, এ অঞ্চলে সত্যিই একসময় কেশরওয়ালা সিংহের বাস ছিল। লজিকে-রিজনে ঠাসবুনোট নির্মাণে, গতিশীল চলনে, বুদ্ধিদীপ্ত-সহজ সংলাপে, পরতে পরতে ঘটনার অভাবিত মোচড়ে, অজানা তত্ত্ব-তথ্যের উপস্থাপনে, সর্বোপরি অন্তর্নিহিত মানবিক বার্তায় 'মিশন থ্রিলার' এক অন্য জাতের থ্রিলার।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি