মৃত্যু-মৃগয়া

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অভিনব রায়
প্রকাশক শব্দ প্রকাশন

মূল্য
₹345.00 ₹375.00 -8%
ক্লাব পয়েন্ট: 10
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

মৃত্যু-মৃগয়া 

অভিনব রায় 

জেরুজালেমের অদূরে গলগথার পাহাড়ে ৩৩ খ্রিস্টাব্দে ক্রুশবিদ্ধ এক হতভাগ্য যুবকের পাঁজরে লঞ্জিনাস নামের এক রোমান সেন্টুরিয়ানের বর্শার খোঁচা যে খ্রিস্টীয় উপকথার জন্ম দেয়, সেটি তাড়িয়ে নিয়ে গেছে কিংবদন্তির রাজা আর্থার থেকে ইতিহাসের জার্মান সম্রাট ফ্রেডরিক বার্বারোসা হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের খলনায়ক তৃতীয় রাইখের স্রষ্টা অ্যাডলফ হিটলারকে।  

যিশুখ্রিস্ট থেকে হিটলারের জার্মানি হয়ে আজকের পৃথিবীর বুকে কিংবদন্তির এই বর্শা ফলকের যাত্রাপথের রোমাঞ্চকর আখ্যানের সঙ্গে মিশে গেছে সুদূর ভারতবর্ষের কাশ্মীর উপত্যকার ইয়ুজ আসফ ও তাঁর মাজার রোজাবালের রোমাঞ্চকর জনশ্রুতি। এই সমাধি একজন বিদেশি সাধকের যিনি কাশ্মীররাজ গোপদত্তের আমলে আনুমানিক প্রথম খ্রিস্টাব্দে কাশ্মীরে আসেন পশ্চিম দেশ থেকে, এমন এক নবী, যাঁর প্রকৃত নাম ঈশা এবং রোজাবাল নামের মাজারটিতে নাকি একটি প্রস্তরখণ্ড আছে, যেখানে ইয়ুজ আসফের পায়ের ছাপটি ধরা ও সেই পায়ে নাকি ক্রুশবিদ্ধ হওয়ার ক্ষতগুলি বিদ্যমান। 

রহস্যময় ইয়ুজ আসফের মাজার রোজাবাল এই থ্রিলারের অন্যতম মুখ্য চরিত্র। আর তারই সঙ্গে নাৎসি রাজনীতি ও এক স্মৃতিভ্রষ্ট মানুষের মরণপণ এক সংগ্রামে জড়িয়ে পড়া, এই সবকিছু নিয়েই  রোমাঞ্চকর ঐতিহাসিক অ্যাডভেঞ্চার থ্রিলার মৃত্যু-মৃগয়া।

প্রকাশক
শব্দ প্রকাশন
সূর্য সেন স্ট্রীট
অনুসরণকারী: 47

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি