মুখোমুখি বসিবার বনলতা সেন
তরুণ মুখোপাধ্যায়
প্রচ্ছদ : মৃণাল শীল
জীবন যেন চাওয়া আর না-পাওয়ার এক চিরন্তন পথ চলা। শুধু একবার দুদন্ডের জন্য তার সংকেত আসে জীবনে তারপর হারিয়ে যায়– হয়তো কুয়াশায় মিলিয়ে যায়। তৃষিত, ক্লান্ত পথিক হাজার বছর ধরে পথে পথে ঘোরে। সে-ও কি অপেক্ষায় আছে......
একদিন তিনি লিখেছিলেন, আমার সকল গান তোমাকে লক্ষ্য করে...!আজীবন এই ছিল তাঁর সাধ ও সাধনা।কোন এক মানুষীর জন্য হৃদয়ে যে জিনিস বেঁচে থাকে তাই প্রেম।সেও তাঁর ঈশ্বরী সাধনা।যে প্রেমে জীবন হয়ে ওঠে প্রার্থনার গানের মতন।কবি জীবনানন্দের সেই প্রেমের সারভূতা নারী বনলতা সেন।যার জন্য বারবার হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চেয়েছেন। ভালোবেসে নিখিলবিষ অমৃত বুঝেছেন তারই জন্য।সেই তাঁর প্রিয়তমা,উজ্জ্বল উদ্ধার।লিওনার্দো ভিঞ্চির মোনালিসার মতো বনলতা রহস্যময়ী।ধরা অধরা মাধুরী।তবু তারই কাছে মেলে ক্লান্ত জীবনে দুদন্ড শান্তি।দান্তের বিয়াত্রিচে আর কবির বনলতা সেন একই ধাতুতে যেন গড়া।হায়, এ পৃথিবী একবার পায় তারে পায় নাকো আর!এমন এক নারীকে কবিতায় নানা ভাবে দেখা ও খোঁজার সামান্য চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে। সহৃদয় পাঠকেরা অনুভব করুন, দেখুন আজও অপেক্ষায় : মুখোমুখি বসিবার বনলতা সেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি