সেকালের গ্রাম

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
দিনেন্দ্রকুমার রায়

মূল্য
₹200.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

সেকালের গ্রাম 

দীনেন্দ্রকুমার রায়

সম্পাদনা : সন্দীপ বন্দ্যোপাধ্যায়

প্রচ্ছদ : মৃণাল শীল 

উনিশ শতকের বাংলায় পল্লী জীবনের নিখুঁত ছবি উপহার দিয়েছিলেন দীনেন্দ্রকুমার রায় 'পল্লীচিত্র', 'পল্লী বৈচিত্র্য', 'পল্লীকথা' প্রভৃতি গ্রন্থে। কথিত আছে গ্রাম তৈরি করেছেন ঈশ্বর আর শহরের রূপকার মানুষ। দীনেন্দ্রকুমার রায়ের লেখায় গ্রাম বাংলার যে ছবি আমাদের কাছে ধরা দিয়েছে সেখানে অনেক সময়ই একটি প্রশ্ন মনে এসেছে— যে সংস্কৃতির পরিচয় রূপরেখা আমাদের মাধ্যমেই জগতের আর সব মানুষের জানার কথা সেই সংস্কৃতিকে কি আমরা নিজেই জানি? আর তাই কি আমারই হাতে ধ্বংস হয়ে যায় আমারই ঐতিহ্য!

   কলকাতায় সাংবাদিকতার সূত্রে লেখালেখির কাজে সম্পূর্ণ নিমগ্ন মানুষটি বিভিন্ন পত্রিকা গোষ্ঠীর সাথেও বিশেষভাবে যুক্ত ছিলেন। ১৯৩১- ৩২ সালে মাসিক বসুমতীর পাতায় 'সেকালের স্মৃতি' নামে বেশ কয়েকটি রচনা প্রকাশিত হয়েছিল। যার মূল উপজীব্য ছিল অবিভক্ত নদীয়া জেলায় লেখকের আবাসভূমি মেহেরপুর গ্রামের স্মৃতিচারণ। স্মৃতিকথার সেই যাপন চিত্রটি 'সেকালের গ্রাম' নামে নতুন রূপে সংকলিত হল। এই গ্রন্থে প্রাসঙ্গিক শব্দার্থ এবং টীকা সংযোজনের গুরুত্বপূর্ণ কাজটি করেছেন সন্দীপ বন্দ্যোপাধ্যায়।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি