নাম বদনাম
সংঘমিত্রা রায়চৌধুরী
নাম বদনাম... উপন্যাসটি জীবনের এক রহস্যময় সাপ-সিঁড়ির খেলা। সুচন্দ্রার ওঠা, নামা, লড়াই আর টিকে থাকার অনবদ্য কাহিনি। ক্ষুরধার লেখনীর গুণে নামকরা লেখিকা হিসেবে খ্যাতি অর্জন করেছে সুচন্দ্রা। কিন্তু স্বামী সুশোভন লোভী ও কর্মবিমুখ। লোভ এবং লালসা সুশোভনকে অমানবিক করে তোলে এবং বৈবাহিক সম্পর্কের পাশাপাশি সে একটি অবৈধ সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলে। ধনী হওয়ার নেশায় সুশোভন ভালো মন্দের বোধ হারিয়ে একের পর এক ষড়যন্ত্রের ছক কষতে থাকে। তবে সুশোভন একাই কি? নাকি আরও একজনের গোপন জীবন জুড়ে গেছে সুশোভনের চক্রান্তের সঙ্গে? শেষ পর্যন্ত সুচন্দ্রা কি পারবে সেই গোপনীয়তার আড়াল থেকে আসল দ্বিমুখী সেই মানুষটিকে খুঁজে বের করতে?
লেখক পরিচিতি :
লেখিকার জন্ম ১৯৬৭-তে। উত্তর চব্বিশ পরগনার সোদপুরে-- মামার বাড়িতে। পৈতৃক বাড়ি হুগলির এক গ্রামে। বাবার বদলির চাকরিসূত্রে বেড়ে ওঠা ও পড়াশোনা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়-- গ্রাম, মফস্বল ও শহরে। বর্তমানে চন্দননগরবাসী। প্রাক্তন পেশা শিক্ষকতা, বর্তমানে লেখালেখি।
মুদ্রিত উপন্যাস "নীল চোখ নীল রক্ত", "অন্য রঘুবীর ভিন্ন জানকী", "এক ডাক্তারের অপমৃত্যু" এবং "মৃত্যুদণ্ড"। গল্পগ্রন্থ "ষড়রিপু", "সব নিষিদ্ধ নয়", "ক্যাথারসিস"। কবিতাগ্রন্থ "আয়নায়"। ডিজিটালি সম্প্রচারিত অডিও-বুক (উপন্যাস) দশটি এবং একাধিক গল্প ও কবিতা।
'স্টোরি মিরর এডিটরস্ চয়েস অথর অফ দ্য ইয়ার' পুরস্কারসহ একাধিক উল্লেখযোগ্য পুরস্কার লেখিকা পেয়েছেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি