রাতে পড়তে নেই
কৌশিক চট্টোপাধ্যায়
ভয়ের গল্প সবারই প্রিয়। কোনো গল্পে অতৃপ্ত আত্মার প্রতিশোধ নেওয়ার কাহিনি বা কখনও অভিশপ্ত বাড়ির পুরোনো ক্লেদাক্ত ইতিহাস, শেষ প্রতিশ্রুতি রক্ষায় আত্মার উপস্থিতি, কখনও বা আত্মিক টানে দেখা করে যাওয়া-এসব ঘটনা নিয়েই দশটি কাহিনি যা অনেকক্ষেত্রেই কোনো বার্তা দিয়ে যায়। পাপের শাস্তি হবেই যদি তা পৃথিবীর আদালতে না-ও হয় তবে অন্য কোথাও তার শাস্তি হবেই। ভয়ের মাত্রার তারতম্য হয়, কোনো গল্পে ভয়ের উপাদান বেশি আবার কোনও ক্ষেত্রে ভয়ের পরিমাণ মাঝারি বা কম এই সব নিয়েই এই গল্পের সংকলন।
লেখক পরিচিতি :
পেশায় গ্রন্থাগারিক কৃষ্ণনাগরিক ডক্টর কৌশিক চট্টোপাধ্যায়ের শখ লেখালেখি।
কিশোরভারতী, নবকল্লোল, রায়ান, শ্রমণা সহ বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি। রা প্রকাশনী, দ্য কাফে টেবল, ইবুক লিস্ট, অক্ষরসংলাপ, বৃতি প্রকাশনী, অনুরাগ প্রকাশনী, ঋতবাক থেকে অনেক বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে আছে কবিতা, শিশু-কিশোর উপযোগী গল্প সংকলন, ভৌতিক, রহস্য কাহিনি, রম্যরচনা ছাড়াও আছে উপন্যাস। সম্পাদিত একাধিক গ্রন্থ আছে। উজান সম্মান, রেনেসাঁস সাহিত্য সম্মান পেয়েছেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি