নগ্ন পরিবার
অরুণেশ ঘোষ
প্রচ্ছদ : অংশুমান দে
সম্পাদনা : পঙ্কজ চক্রবর্তী
নৈতিকতাকে চূর্ণ-বিচূর্ণ করলেই মানুষের চরিত্রের সৌন্দর্য ফুটে ওঠে, এ-কথা বিশ্বাস করতেন অরুণেশ ঘোষ। এই বিশ্বাস তাঁর উত্তর জীবনে আরও দৃঢ় হয়েছিল। আজীবন গল্প কবিতা বা উপন্যাসে এই বিষয়টি ধ্রুবকের মতো ঘোরাফেরা করেছে তাঁর লেখায়। গানের ধুয়ার মতো ফিরে ফিরে এসেছে এক-এক জীবনে, এক-এক লগ্নে। এর জন্য তিনি যেমন সমকালের হাত ধরেছেন, তেমনই হাত পেতেছেন পুরাণ, রূপকথার। বস্তুতপক্ষে মিথের সমর্থন না থাকলে পাঠক হিসেবে হয়তো আমাদের অসুবিধে হত এ-কথা জানতেন অরুণেশ। তাই জীবনের শেষ পর্বে ‘নগ্ন পরিবার’, এমন এক বিপজ্জনক উপন্যাস লিখলেন, সারাজীবনের সমস্ত সঞ্চয় ক্ষরিত করে। এই উপন্যাসের ধাক্কা সামলানোর জন্য পাঠকের প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতি সম্ভবত আজও নেই। তাই বিপজ্জনক এক সেতুর উপর দাঁড়িয়ে লেখক ও পাঠকের যাবতীয় দূরভিসন্ধি একে-অপরের উপর আঁচড় কাটবে তেমনই সম্ভব। এই উপন্যাস তারই এক বিশ্বস্ত দলিল।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি