নক্ষত্র কথা : কিছু জানা, কিছু অজানা
কৌশিক বন্দ্যোপাধ্যায়
আকাশের নক্ষত্ররা দিক দেখায় আর আমাদের জীবনের নক্ষত্ররা দেখায় স্বপ্ন। কোন ধারাবাহিক জীবনী নয়, যে সকল মানুষকে আমরা আইডল মনে করি তাদের অজানা গল্প, লড়াই, হার না মানা জেদ এবং সাফল্যের নেপথ্য কাহিনি নিয়ে লেখা এই বই। এখানে যেমন আছে সুরের জাদুকর শচীন দেব বর্মণ, ওয়েস্টার্ন মেলো ড্রামাটিক সংগীত পরিচালক রাহুল দেব বর্মণ, সুরের রানী লতা মঙ্গেশকর কিংবা আধুনিক সংগীতের হৃদয় ছোঁয়া কণ্ঠের জাদুকর কে. কে., তেমনই রয়েছে বাইশ গজের ঈশ্বর লর্ডসের ব্যালকনিতে জামা ওড়ানো রাজপুত্র সৌরভ গাঙ্গুলী।
আপাতদৃষ্টিতে মনে হতে পারে সংগীত জগতের সাথে ক্রীড়া জগত বা সিনেমার নক্ষত্রদের এক জায়গায় এক মলাটে রাখার কারণ কি? কিন্তু একটু ভেবে দেখুন এই সবগুলো মানুষের সাথে জড়িয়ে আছে আমার আপনার আবেগ। এরা প্রমাণ করেছেন প্রতিভা, পরিশ্রম আর অধ্যবসায় থাকলে একটা মানুষও নক্ষত্র হয়ে উঠতে পারে। আমাদের বিশ্বাস এই বইটি প্রতিটি বাঙালির ঘরে এক টুকরো নস্টালজিয়া হয়ে থাকবে।
লেখক পরিচিতি :
এই সময়ের বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি ও কথাকার কৌশিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৪ই মার্চ যাদবপুরে।
যাদবপুর বিশ্ববিদ্যালযের মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক আবার একই সঙ্গে প্রখ্যাত কবি গল্পকার সাহিত্যিক সেই সব্যসাচী গুণী লেখক কৌশিক বন্দ্যোপাধ্যায় তাঁর কিছু পছন্দের লেজেন্ড বা নক্ষত্রদের জীবনের কিছু জানা অজানা কাহিনী নিয়ে এসেছেন এই নস্টালজিয়ায় ভরপুর সংকলন গ্রন্থটিতে।
সাম্প্রতিক কয়েক বছরে নয় নয় করে তাঁর তিনটি কাব্য সংকলন, তিনটি গল্প সংকলন, একটি সুদীর্ঘ আত্মজীবনী, একটি ভৌতিক গল্প সংকলন ও একটি সচিত্র বিশাল রান্নার বই প্রকাশিত হওয়ার পর এবার প্রকাশিত হতে চলেছে তার বহু আকাঙ্ক্ষিত লেজেন্ডদের নিয়ে বই "নক্ষত্রকথা, কিছু জানা, কিছু অজানা"।
ভারতীয় রেলের অবসরপ্রাপ্ত পদস্থ আধিকারিক কৌশিক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তাঁর নিরলস সাহিত্যচর্চার মাধ্যমে বাংলা সাহিত্যের জগতে একের পর এক মণিমুক্তো দিয়ে পাঠক পাঠিকাদের মনোরঞ্জন করে চলেছেন। এই অসাধারণ নস্টালজিক বইটির অন্যতম সম্পদ নক্ষত্রদের প্রচুর ছবি এবং পরিশেষে সঙ্কলিত বেশ কিছু অজানা তথ্য। তাঁর অন্যান্য পূর্ব প্রকাশিত বইগুলির মত এই সুদৃশ্য বইটিও পাঠকমহলে সমানভাবে আদৃত হবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি