নাথ সম্প্রদায় : ইতিহাস-সাহিত্য-সংস্কৃত-দর্শন
ডা: পার্থসারথী নাথ
প্রথমেই প্রশ্ন আসবে নাথ কারা--নাথ সম্প্রদায়ের উৎপত্তি কোথা থেকে হল--এই সম্প্রদায়ের জীবনের উদ্দেশ্য কী?এদের সঙ্গে যোগের সম্পর্ক আছে?এরা কি নিজেদের মুক্তি চায়?না সকলের ভালো চায়?এখন নাথ সম্প্রদায়ের বসবাস কোথায়?উত্তর ভারতের নেপাল সংলগ্ন এলাকায় শৈব ও যোগী সম্প্রদায়ের সংমিশ্রণে এই নাথ বংশের উৎপত্তি।গোরক্ষনাথ কে?এনার হাত ধরে নাথ সম্প্রদায়ের বিস্তার ঘটেছিল--এই ধর্মের সঙ্গে হিন্দু তন্ত্রের ছাপ লক্ষ্য করা যায়।উত্তরভারত থেকে তা আসাম ও বাংলাদেশের কিছু অংশে ছড়িয়ে পড়েছিল।এই সম্প্রদায়ের অনুগামী সংখ্যা কম নয়--এদের সারা উত্তর ভারত জুড়ে আখড়া আছে।একসময় এদের সাহিত্য ও সংস্কৃতির প্রসার লাভ করেছিল--আজ এই সম্প্রদায়ের অনুগামীরা কি অবস্থায় রয়েছেন?এই সব বিষয়ে বিশদ জানতে হলে একজন লেখক ও গবেষকের নিরলষ অধ্যাবসায় ও গবেষণার ফল হল এই বইটি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি