নেক্রোফিলিয়া ও অন্যান্য গল্প

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
দ্যুতিমান ভট্টাচার্য

মূল্য
₹350.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

নেক্রোফিলিয়া ও অন্যান্য গল্প 

দ্যুতিমান ভট্টাচার্য 

বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত দ্যুতিমান ভট্টাচার্যের গল্প সংকলন। 

এই গল্পগুলির মানুষরা আলোয় দাঁড়িয়ে থাকে না। তারা টোলপ্লাজার ধুলোয়, লোকাল ট্রেনের কামরায়, মেসবাড়ির ছাদে, পরিযায়ী পাখির ঝিলপাড়ে কিংবা শহরের অদৃশ্য গলিতে বাস করে। তারা পরাজিত, প্রান্তিক, একাকী, কখনও হাস্যকর, কখনও ভয়ংকর—কিন্তু কখনওই অপ্রয়োজনীয় নয়।

এই সংকলনের গল্পগুলি কোনও নীতিকথা নয়। এগুলি মানুষের ভেতরের সেইসব অন্ধকার ও আলোকিত কুঠুরির দরজা খুলে দেয়, যেখানে আমরা সাধারণত তাকাতে চাই না। অথচ শেষ পর্যন্ত আবিষ্কার করি—সেই মুখগুলিই আমাদের নিজের মুখ। 

দ্যুতিমান ভট্টাচার্য :

তাঁর নামের পাশে অনেক বিশেষণ বসানো হয়। আমরা কথা বলব তাঁর গল্প নিয়ে।  তাঁর কলমের জাদুতে ফুটে ওঠা গল্পগুলি কখনোই গতানুগতিক ধারার নয়। বরং সেগুলি আমাদের প্রচলিত ধারণাকে নাড়া দেয়, ভাবনাকে জারিত করে এবং আমাদের চারপাশের কঠিন সময় ও কঠোর মনস্তত্বকে জীবনের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। যে ভয়ভীতি বা নির্মমতাকে আমরা সাধারণত এড়িয়ে যেতে চাই, তাঁর গল্প সেই চরম বাস্তবতার সামনে পাঠককে সজাগ দৃষ্টিতে দাঁড় করিয়ে দেয়।

আজ থেকে প্রায় আট বছর আগে, অর্থাৎ ২০১৮ সালে যে বইটির পরিকল্পনা অঙ্কুরিত হয়েছিল, দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৬ সালে এসে তা অবশেষে পূর্ণতা পাচ্ছে এবং বই আকারে পাঠকের হাতে পৌঁছাতে চলেছে।

এই বইটির শুধু গল্প বা মনস্তাত্ত্বিক গভীরতাই নয়, এর ভেতরের আকর্ষণীয় অলংকরণ এবং গল্পগুলির নিখুঁত পরম্পরা বা বিন্যাস একে এক অন্য মাত্রায় উন্নীত করেছে। আশা করা যায়, সাহিত্যের এই ভিন্ন স্বাদের সৃষ্টি খুব শীঘ্রই প্রতিটি বইপ্রেমীর হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি