নীড় খোঁজে মন
অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য
অনিতামাসিমার বয়স আশি পেরিয়েছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী কিন্তু ছেলেদের কাছে গিয়ে থাকতে চায় না। শখের বাড়ি আগলে রাখে। ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী অনিতামাসিমাকে ঘিরে ময়না, লক্ষ্মী, চারু, স্বপনের জীবন। তাদের সংসার চলে মাসিমাকে দেখাশোনা করে। নিজেদের চাওয়া-পাওয়া, অভাব-অভিযোগের মধ্যে বেঁচে থাকার লড়াই চলতে থাকে।
ঘটনাক্রমে অনিতা চরিত্রের সঙ্গে সমান্তরালভাবে এগিয়ে চলে আরও কিছু চরিত্র- বলাকা, অনি, অরুণা, মল্লিকা, শিখা। প্রতিটি মানুষ ভালোবাসার আশ্রয় খোঁজে। নিখুঁত যদি নাও হয় তবু শত দুর্যোগেও বুক দিয়ে আগলে রাখতে চায় তাদের স্বপ্নের চারটে দেওয়াল।
কল্পনা নয় বাস্তবের মাঝে দাঁড়িয়ে মফস্সল থেকে মহানগরের পথে মানুষ নীড় খোঁজে। সেখানে আগলে রাখতে চায় তার প্রিয় মানুষকে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি