পাকিস্তানের ডায়েরি : দেশভাগের উত্তরাধিকার
কবিতা পাঞ্জাবি
গৌতম বসু অনুদিত
জার্নালের মত লেখা এই বইটিতে দুটি সমান্তরাল গল্প বলেছেন লেখিকা। প্রথমটি ভীষণ ব্যক্তিগত, যা বাবা মায়ের ভিটে খোঁজার ভ্রমণ কাহিনী কলকাতা থেকে সুদূর পাকিস্তানের শিকারপুর শহরে, যেখান থেকে লেখিকার মা-বাবা দেশভাগের হিংসার শিকার হয়ে তাদের জন্মভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছিল। তাদের আর সেখানে ফেরা হয়নি। অন্যটির প্রেক্ষাপট বৃহত্তর সমাজ। দক্ষিণ এশিয়ার স্বাধীনতা পরবর্তী দেশভাগের কারণে বহু মানুষের আচমকা ভিটে মাটি চ্যুতির গল্প। সীমান্তের দুপাশে বেঁচে থাকা মানুষ মানুষীদের গল্প। শান্তিকামী ও নারীবাদীদের গল্প। ফকির, সুফি ও বাউলদের গল্প। কবিতার গল্প। গানের গল্প। বন্ধুত্বের গল্প। আশার গল্প। টানটান করে বলা গল্পদুটো এই বইয়ে আষ্টেপৃষ্ঠে জড়ানো। অনবদ্য এই জোড়া ভ্রমণ কাহিনীর পরতে পরতে আছে এক গভীর আত্মদর্শন, যা নিজের চোখ দিয়ে দেখা বাস্তব অভিজ্ঞতার শক্তিতে ভরপুর এবং যা লেখা হয়েছে এমন একজন মানুষের দৃষ্টিভঙ্গি থেকে, যিনি নিজে বহু বছর ধরে নারী আন্দোলন ও ভারত পাকিস্তান শান্তি প্রতিষ্ঠার নানা উদ্যোগে সক্রিয় অংশগ্রহণকারী।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি