পাঁচটি উপন্যাস

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অমর মিত্র

মূল্য
₹326.00 ₹350.00 -7%
ক্লাব পয়েন্ট: 50
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

পাঁচটি উপন্যাস 

অমর মিত্র 

অধুনা লুপ্ত অমৃত পত্রিকায় ১৯৭৮-এ অমর মিত্রর প্রথম উপন্যাস নদীর মানুষ প্রকাশিত হয়।

সেই উপন্যাস ছিল সুবর্ণরেখা নদীর তীরবর্তী এক গ্রামে বসা সেটেলমেন্ট ক্যাম্পের কাহিনি।

প্রথম উপন্যাসটিই ছিল নবীন লেখকের নবীন ভাবনায় পরিপূর্ণ।

তারপর অমর মিত্র ধীরে ধীরে স্ফুরিত হয়েছেন। তাঁর উপন্যাসের পৃথিবী ক্রমশ বিস্তৃত হয়েছে। সেই বিস্তারকে ধরতেই তাঁর পাঁচটি উপন্যাসের সংকলন প্রকাশের আয়োজন। আগুনের গাড়ি উপন্যাস দিয়ে আরম্ভ এই গ্রন্থ।

আগুনের গাড়ি লুপ্ত হয়ে যাওয়া বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ের এক আশ্চর্য কাহিনি। এখানে রেল গাড়িটিই প্রধান চরিত্র। রেলপথের দুপাশের মানুষজন, তাদের বেঁচে থাকা, বেঁচে ওঠার বিচিত্র কাহিনি-এই উপন্যাস। আছে রেলগাড়িটিকে নিয়ে নানা কল্পনা আর স্বপ্নের বিবরণ।

মানুষের অপরাজেয় শক্তির রূপ আগুনের গাড়ি উপন্যাসে দেখা যায়। সেই রেলগাড়ির অস্তিত্ব এখন নেই, উপন্যাসটি সেই জনজীবনের ইতিহাসও রচনা করেছে। এক অননুকরনীয় ভঙ্গিতে। এই সংকলনে পাঁচটি উপন্যাসই বিপন্ন, অসহায় মানুষের আত্মপরিচয়। নদী, অরণা, জমি-মাটিতে সংপৃক্ত যে মানুষ তার

কথ্যই নানা রূপে এসেছে নদীবসত, শালমহুয়ার ভুবনচন্দ্র, নদীর ধারের পবনচন্দ্র উপন্যাসে। পাঁচটি উপন্যাসই বাংলা উপন্যাসের বিপুল ঐতিহ্যকে ধারণ করে আছে। প্রতিটি উপন্যাস পাঠেই পাওয়া যাবে নতুন পাঠের অভিজ্ঞতা।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি