পশ্চিম ইওরোপের চিত্রকলা : অশোক মিত্র

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Asok Mitra

মূল্য
₹500.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

পশ্চিম ইওরোপের চিত্রকলা 

অশোক মিত্র 

আমাদের দেশের মত ইওরোপে আছে নানা ভাষা, নানা সাহিত্য। দৈনন্দিন জীবন, সমাজ ব্যবস্থা, দর্শন ও ধর্মের নানা বৈচিত্র্যের মধ্যেও আবার আছে আমাদের দেশের মতই এক স্বতঃস্ফূর্ত ঐক্য। এই যোগসূত্রের স্বরূপ আশ্চর্যভাবে প্রকাশ পেয়েছে পশ্চিম ইওরোপের নানা দেশের চিত্রকলায়। ঠিক আমাদের দেশের মতই সে দেশে নানা চিত্ররীতির ঐতিহ্য যুগে যুগে পরিণতি লাভকরে ফুটিয়ে তুলেছে পশ্চিম ইওরোপের সার্বিক প্রাণ, সত্তা, সৌন্দর্যবোধ, জীবনদর্শন।

লেখক পরিচিতি : 

অশোক মিত্র যোগেশচন্দ্র ও ঊষাবতী মিত্র-র জ্যেষ্ঠপুত্র। জন্ম ১৯১৭। শিক্ষা প্রেসিডেন্সি কলেজ ও অক্সফোর্ডের মার্টন কলেজে। ১৯৩৯ সালে আই. সি. এস-এ যোগদান। কর্মসূত্রে বিধানচন্দ্র রায় এবং প্রশান্তচন্দ্র মহলানবীশের সান্নিধ্যলাভ। ভারত সরকারের অধীনে রেজিস্ট্রার জেনারেল ও সেনসাস কমিশনার (১৯৫৮-১৯৬৮); সেনসাসের কাজের সঙ্গে তথ্য ও সম্প্রচার বিভাগ, অসামরিক বিমান ও পর্যটন বিভাগ, এবং যোজনা কমিশনের সচিব এবং সবশেষে রাষ্ট্রপতির সচিব (১৯৬৫-১৯৭৫)। রাষ্ট্রপতির সচিবের কাজের সঙ্গে ১৯৭২-১৯৭৫ এবং অবসরগ্রহণের পর থেকে ১৯৮৩ পর্যন্ত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে সোস্যাল সায়েন্স বিভাগে অধ্যাপনা। পরে জে এন ইউ এবং ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইস্টিটিউটে সম্মানিত অধ্যাপক। সোভিয়েট যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অভসায়েন্স-এর ডি. এস-সি (সাম্মানিক)। সম্মিলিত জাতিপুঞ্জ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার জনসংখ্যা বিষয়ক চর্চা বিভাগের সদস্য। ভারতের আদমসুমারি এবং জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন তথ্যের বিচার-বিশ্লেষণে অসামান্য কৃতিত্ব। বিশিষ্ট শিল্প-সমালোচক। ইংরেজি ও বাংলা উভয় ভাষায় নানা গ্রন্থ রচনা: Census Report of West Bengal 1951, The Tribes and Castes of West Bengal, District Gazetteers, Three Score and Ten I & II, তিন কুড়ি দশ, পশ্চিম ইওরোপের চিত্রকলা, ছবি কাকে বলে, ইত্যাদি। রবীন্দ্র পুরস্কারে সম্মানিত (১৯৯৪)।

প্রকাশক
আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ
৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 36445
সর্বাধিক বিক্রীত বই

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

সর্বাধিক বিক্রীত বই