পাথরের ডানা : প্রচেত গুপ্ত

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
প্রচেত গুপ্ত

মূল্য
₹350.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

পাথরের ডানা 

প্রচেত গুপ্ত 

প্রশান্ত নন্দী ছাপোষা মধ্যবিত্ত। চাকরি করেন, বেতন কম, ক'দিন পরেই অবসর নেবেন। স্ত্রী কল্যাণী মনে করেন, স্বামী অকর্মণ্য। পুত্র মাদল স্বভাবে ঠান্ডা, বুদ্ধিমান এবং ভাল। চাকরি করে এবং বনিবনা না হলে ছেড়ে দেয়। মেয়ে মধুলতা, লেখাপড়ায় মন নেই। কলেজে না গিয়ে শপিং মলে ঘুরে বেড়ায়। অর্থ উপার্জনে বিপথেও পা বাড়ায়। প্রশান্ত নন্দী জমিদার বংশের সন্তান। তিনি যুবক বয়েসে মায়ের প্রেমিকের বদান্যতায় চাকরি পান। বংশের প্রতিপত্তির রেশ উত্তরাধিকারীদের রক্তের মধ্যে কিছুটা থেকে গিয়েছে। সংসার, কর্মক্ষেত্রে তাচ্ছিল্য পেলেও, প্রশান্ত নিজেকে জমিদার বংশের একজন বলে ভাবতে ভালবাসতেন। একদিন একটি লোক এসে বলে, দুশো বছর আগের জমিদারবাড়ির কাছ থেকে মাটি খুঁড়ে একটি পাথরের দেবশিশুর ভাঙা ডানার অংশ পাওয়া গিয়েছে। যা অ্যান্টিক। জমিদারবাড়িটি নাকি প্রশান্তদের পূর্বপুরুষের।

লোকটি চায়, পাথরের ডানাটি নিয়ে প্রশান্ত নন্দী শংসাপত্র দিন। তবেই অ্যান্টিক হিসেবে ডানাটি পাচার করা যাবে। ফলে প্রশান্ত কিছু টাকাও পেলেন। তাঁর ভিতরে জেগে উঠল জমিদারি বোধ। তারপর কী হল তাঁর? পরিবারের বাকিদের? অতীত এবং আধুনিক সময়কে নিয়ে 'পাথরের ডানা'-র কাহিনি টানটান উত্তেজনার। তবে শুধুই লোভ নয়, এই কাহিনি মানুষের উত্তরণেরও।

প্রকাশক
আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ
৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 36453
সর্বাধিক বিক্রীত বই

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

সর্বাধিক বিক্রীত বই