পীযূষ ভট্টাচার্যের গল্প : আলেখ্যর অন্দরমহলে
পুরুষোত্তম সিংহ
পীযূষ ভট্টাচার্যের গল্পসরণিতে ধারাবাহিক যাতায়াতের ফসল এই গ্রন্থ। গল্পযাত্রার আনাচে কানাচে টর্চ লাইট জ্বেলে পাঠভেদকে সুচ সুতোয় কথাসেলাইয়ের প্রচেষ্টা। গল্পদেহের কতরকম বিভূতি, বিভঙ্গের কত মাত্রা, বীক্ষণের বহুবিধ প্রকরণে যে সৌরভজারিত হয়েছে আপনপাঠে তাই ব্যক্ত হয়েছে। বিশ্লেষণের নতুনত্ব, গল্প জমিতে তন্নতন্ন করে কলম চাষের নানা সমীকরণে সমালোচনা সাহিত্যের আরেক মাত্রা উদ্ঘাটিত হয়েছে।
একটি শহরতলি প্রয়াস।