উত্তর দিনাজপুরের সাহিত্য চর্চা
মাধব মণ্ডল
প্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ দিনাজপুর। শিক্ষা, শিল্প-সংস্কৃতি, সাহিত্যচর্চা, নাট্যচর্চা ইত্যাদি বিষয়ে প্রগতিশীল জেলা উত্তর দিনাজপুর। নাট্য অভিনয় ও চর্চার ক্ষেত্রে এই জেলা দীর্ঘ শতবর্ষের যাত্রাপথ অতিক্রান্ত করেছে। প্রায় অর্ধশতাব্দীকাল ধরে জেলা থেকে একাধিক পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে। শক্তি চট্টোপাধ্যায়ের আখ্যায়িত কবিতার শহর প্রবীণ-নবীন লেখকগোষ্ঠীর মেলবন্ধনে সাহিত্যচর্চায় নবমাত্রা পেয়েছে। জেলার অধিকাংশ সাহিত্যিকরা রাজ্য বা জাতীয় স্তরের পুরস্কার কিংবা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভে অসফল হলেও উৎকর্ষের স্বাক্ষর রেখে চলেছেন। সচেতন গবেষকের প্রকৃত কার্য রাজধানীর সাহিত্যের পাশাপাশি জেলার উৎকৃষ্ট সাহিত্য পর্যালোচনায় মনোনিবেশ করা। তাই উত্তর দিনাজপুর জেলার লেখকগোষ্ঠীর উৎকৃষ্টমানের সাহিত্যকে সমগ্র বাংলার পাঠকমহলের কাছে তুলে ধরার লক্ষ্যে গবেষক ব্রতী হয়েছেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি