প্রাচীন গোয়েন্দা গল্প
ঋত্বিক
গল্প লিখিয়ে ঋত্বিকের গল্প বলার ভঙ্গি ইতিমধ্যেই পাঠকের কাছে পরিচিত হয়ে উঠেছে। নিছকই গল্প, গল্প পাঁচ, মোসাদ, নীলনদের দেশ, ও পাঁচ মিশেলি গপ্পো এই পাঁচটা প্রকাশিত বই-তে গল্পগুলির বহুধা বিষয়, তাদের বিন্যাস ও সুপরিকল্পিত বাক্যগঠনে পরিচিত পাঠক নিঃসন্দেহে আগ্রহী হয়ে দেখতে চাইবে এইবার ঝুলি থেকে কোন বিড়াল বেরোবে!
ইতিমধ্যে অনুবাদক ঋত্বিকের সত্তাটি সুপ্রতিষ্ঠিত। দীর্ঘদিন বোর্থেসচর্চা এবং তাঁর গল্প প্রবন্ধ সহ বহু রচনার অনুবাদ, পাশাপাশি একাধিক স্প্যানিশ সাহিত্যিকদের রচনার অনুবাদ ও সাম্প্রতিককালে প্রকাশিত উইলিয়াম ফকনারের সুদীর্ঘ উপন্যাস, সাউন্ড এন্ড ফিউরির অনুবাদ ঋত্বিকের পাঠকদের অনুসন্ধিৎসা আরও বাড়িয়ে তুলেছে।
এহেন পরিস্থিতিতে ঋত্বিক ম্যাজিশিয়ানের মতো ঝোলা থেকে বার করেছেন বিশ্বসাহিত্যের কিছু প্রাচীন গল্প (পড়ন প্রাচীন গোয়েন্দা গল্প)।
সংকলনের কয়েকটি গল্প অনুবাদ, বাকিগুলি ঋত্বিকের বয়ানে।
প্রতিটি গল্পের স্বাদ, চরিত্র, বাক্যবিন্যাস, ধরতাই আলাদা আলাদা। প্রকৃত প্রস্তাবে বলা চলে এই কাজটি হাইব্রিড এবং দুই মলাটের মধ্যে ঋত্বিকের কাজ দেখে পঞ্চমের কথা মনে পড়ে; পাঠক স্থির করবেন, ইনি শেষের কবিতায় বলা পাঁচজনের মধ্যে পঞ্চম নাকি বর্মণ পরিবারের সদস্য। ঋত্বিকের গুণগ্রাহী পাঠক তো বটেই, যাঁরা এই বইয়ে ঋত্বিকের সঙ্গে প্রথম পরিচিত হবেন তাঁরাও কথাটির সত্যতা টের পাবেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি